মল্লভুম বিষ্ণুপুর

ভ্রমণের আনন্দ মুহূর্তে বদলে গেল মৃত্যুতে! জয়পুর জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর।

তরতাজা দুই যুবকের অকালে মৃত্যুতে বিষ্ণুপুর শহর ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

ভ্রমণের আনন্দ মুহূর্তে বদলে গেল মৃত্যুতে! জয়পুর জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর।
X

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : জয়পুর জঙ্গলে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের, শোকস্তব্ধ মল্লভূম বিষ্ণুপুর। জেলার জয়পুর থানা এলাকার অন্তর্গত জয়পুর জঙ্গলের শুকনো পুকুর এলাকায় বিষ্ণুপুর–কলকাতা ২ নম্বর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর দিক থেকে বিষ্ণুপুরগামী একটি বাইকে করে দুই যুবক অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা বিষ্ণুপুর থেকে জয়পুরগামী একটি ছোট পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সাথে,সাথে দুইজন বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায়।সংঘর্ষের তীব্রতায় বাইক ও পিকআপ ভ্যানের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে,মৃতদের নাম বাপন মিদ্যা (২৫) ও অভিজিৎ কর্মকার (২৪)। বাপন বিষ্ণুপুর শহরের ছিন্নমস্তা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা এবং অভিজিৎ বিষ্ণুপুরের ঘাটকালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও খালাসি গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ও ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে আরও জানা যায়, শুক্রবার তিনটি বাইকে ছ’জন বন্ধু মিলে জয়পুরে ঘুরতে গিয়েছিলেন। সেখানকার একটি বেসরকারি রিসর্ট থেকে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তারা।

মুহূর্তের মধ্যে আনন্দভ্রমণ বদলে যায় শোকের কান্নায়।তরতাজা দুই যুবকের অকালে মৃত্যুতে বিষ্ণুপুর শহর ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story