খুশীর ঈদে মাতোয়ারা শহর বাঁকুড়া,বিশ্ব শান্তি ও সংহতির বার্তা বাঁকুড়া জামা মসজিদের ইমামের।
Bankura24x7 এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। সারা বছর জুড়ে থাকুক এই ভালোবাসা ও আনন্দের আবহ।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : কবি নজরুলের কথায় 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ,তুই আপনাকে আজ বিলিয়ে দে,শোনা আসমানী তাগিদ'।দীর্ঘ ৩০ দিনের সিয়াম সাধনার পর আজ খুশীর ঈদ। সারা বাঁকুড়া জেলা জুড়ে আজ উৎযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এদিন সকালে বাঁকুড়া শহরের মাচানতলার জামা মসজিদে শহরের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ জন ঈদের বিশেষ নামাজে অংশ নেন। অন্যন্য বছরের মতো এবারও ঈদের নামাজ পড়ার জন্য বঙ্গ বিদ্যালয় ময়দানে আয়োজন থাকলেও সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় জামা মসজিদে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়৷ মসজিদে এদিন প্রচুর মানুষ ঈদের নামাজে অংশ নেন। জামা মসজিদের ঈমাম ঈদ উপলক্ষ্যে সারা বিশ্ব জুড়ে শান্তি ও সংহতির আবহ বজায় থাকুক এই বার্তা দেন৷
পাশাপাশি, এদিন ইমাম সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনময় ও খুশীর বাটোয়ারা চলতে থাকে শহর জুড়ে। বাঁকুড়া ২৪x৭ এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা রইল। বছরভর ঈদের খুশীর আবহ বজায় থাকুক এই কামনাও রইল।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




