শহর বাঁকুড়া

শহরের দোলের সেকাল- একাল,ডান্স ফোরামের বসন্ত বাহারে অংশ নিতে এসে স্মৃতি চারণায় বর্ষীয়ান সাংস্কৃতিক বোদ্ধা প্রণতি সেনগুপ্ত।

আজ, সন্ধ্যা পর্যন্ত চলা এই বসন্ত বাহারে উপচে পড়ে ভিড়। সকলে চুটিয়ে উপভোগ করেন বসন্ত উৎসব।

শহরের দোলের সেকাল- একাল,ডান্স ফোরামের বসন্ত বাহারে অংশ নিতে এসে স্মৃতি চারণায় বর্ষীয়ান সাংস্কৃতিক বোদ্ধা প্রণতি সেনগুপ্ত।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : রঙে রঙে ভরে উঠল বাঁকুড়া শহর। কলেজ মোড় লাগোয়া মর্ডান স্কুল প্রাঙ্গণে বাঁকুড়া ডান্স ফোরাম আয়োজন করে -"বসন্ত বাহারে"র। সকাল থেকেই আবির,রঙ পিচকারি আর উৎসবের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো প্রাঙ্গণ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা নাচ ও গানের মধ্য দিয়ে রঙের উৎসবকে বরণ করে নেন এদিন। রঙ ছিটিয়ে, তালে তালে গেয়ে, নেচে দর্শকরাও মেতে ওঠেন এই রঙ্গিন আনন্দ উৎসবে। বিশেষ মুহূর্ত হয়ে ওঠে প্রণতি সেনগুপ্তের স্মৃতিচারণা। তাঁর কথায় ধরা পড়ে বাঁকুড়ার দোলের সেকালের স্নিগ্ধ স্মৃতি আর একালের রঙিন উন্মাদনা— সময় বদলালেও উৎসবের আনন্দ যেন একই রয়ে গেছে।সেকাল আরেকালের মেলবন্ধন ঘটিয়েছে আজকের এই বসন্ত বাহার।

আজ, সন্ধ্যা পর্যন্ত চলা এই বসন্ত বাহারে উপচে পড়ে ভিড়। সকলে চুটিয়ে উপভোগ করেন বসন্ত উৎসব।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Next Story