Home > শহর বাঁকুড়া > খালি থালা হাতে ধর্ণা মঞ্চে চাকুরী ভিক্ষার মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরির দাবীতে বিক্ষোভ।
খালি থালা হাতে ধর্ণা মঞ্চে চাকুরী ভিক্ষার মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরির দাবীতে বিক্ষোভ।
BY Manasi Das4 Aug 2021 12:03 PM IST

X
Manasi Das4 Aug 2021 12:08 PM IST
প্রাথমিকে টেট উত্তীর্ণ ২০১৪ সালের প্রার্থীদের সংগঠন প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্ছিত ডিএলএড ঐক্য মঞ্চ চাকুরীতে নিয়োগের দাবীতে বাঁকুড়া জেলা শাসকের অফিসের সামনে ধর্ণা বিক্ষোভে সামিল হয়। খালি থালা হাতে তারা প্রতীকী চাকুরি ভিক্ষা করে তাদের দাবীর প্রতি জনমত গড়ে তোলার প্রয়াস চালায়।এদিন এই বিক্ষোভ ধর্ণার পাশাপাশি জেলাশাসকের অফিসে স্মারকলিপিও জমা দেয় সংগঠনটি। তাদের দাবী,মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া স্বত্ত্বেও তারা আজও চাকুরীর নিয়োগ পত্র পাননি। সারা রাজ্যে এই সংখ্যাটা ১,৫০০ জন। অবিলম্বে তাদের চাকুরিতে নিয়োগের দাবী তোলার পাশাপাশি দাবী না মিটলে তারা লাগাতর আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story




