শহর বাঁকুড়া

বাঁকুড়ার মাচানতলায় বীমা কোম্পানির অফিসে আগুন,দমকলের তৎপরতায় আগুন থেকে বাঁচল স্টেট ব্যাংক।

বাঁকুড়ার মাচানতলায় বীমা কোম্পানির অফিসে আগুন,দমকলের তৎপরতায় আগুন থেকে বাঁচল স্টেট ব্যাংক।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মঙ্গলবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় একটি বেসরকারি বীমা কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ মাচানতলার স্টেট ব্যাংক বিল্ডিংয়ের তিন তলায় ছিল এই বীমা কোম্পানির অফিস। আগুন লাগার ঘটনা টের পেয়েই সাথে,সাথে সিকিউরিটি গার্ড ইলেক্ট্রিসিটি কাট করে দেন এবং অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যায় নি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আর অন্যত্র ছড়াতে পারেনি। এই একউ বিল্ডিংয়ের নীচের তলায় রয়েছে স্টেট ব্যাংকের বাঁকুড়ারর প্রধান শাখা।

সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসায় আগুনের গ্রাস থেকে বেঁচা গিয়েছে স্টেট ব্যাংক। তবে, বীমা কোম্পানির অফিস আগুনে ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাব পত্র পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে নথিপত্রও, পাশাপাশি ভল্টে টাকা ছিল। তা পুড়েছে কিনা স্পট জানা যায়নি। অফিসের জিপসামের ফলস সিলিং থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে জানা গেছে, এসির থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story