রঙের উৎসবে নেচে নজর কাড়লেন সাংসদ অরূপ চক্রবর্তী। দেখুন ভিডিও প্রতিবেদন।
হোলির গানের তালে নেচে নজর কাড়েন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। তার সাথে সঙ্গত দেন বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার ও বাঁকুড়া পুরসভার অন্যন্য মহিলা কাউন্সিলররাও। অরূপ বাবু বলেন, হোলির আনন্দের বহি: প্রকাশই হল এই নাচ।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের মাচানতলা ঘড়ি মোড়ে এবছর আয়োজন করা হয় মহাহোলি -২০২৬। ডিজের তালে নাচ আর রঙ -কামানে রঙের বর্ষণ এবং শহরের স্বস্তিক ডান্স একাডেমি ছাত্র-ছত্রীদের হোলি স্পেশাল নাচের পরিবেশন সবার নজর কাড়ে।এই অভিনব হোলির সেলিব্রেশন উপভোগ করতে শহরের রাহপথের পথচারীরাও দাঁড়িয়ে পড়েন৷ এছাড়া ছিল প্রচুর হোলি খেলতে আসা মানুষ জনের ভীড়৷ সবে মিলে এই রঙ্গীন আঙ্গিনা আমজনতার মিলন মেলায় পরিনত হয়৷ প্রথমে কালার গানের ট্রিগার টিপে এই মহাহোলির আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ও বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার। এদিন নেচে সবার মনজয় করে নেয় শিশু শিল্পীরাও। এছাড়া হোলির গানের তালে নেচে নজর কাড়েন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী।
তার সাথে সঙ্গত দেন বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার ও বাঁকুড়া পুরসভার অন্যন্য মহিলা কাউন্সিলররাও। অরূপ বাবু বলেন, হোলির আনন্দের বহি: প্রকাশই হল এই নাচ। এদিন কয়েক ঘন্টার এই হোলি সেলিব্রেশন দেখতে শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় ভালো জমায়েত ছিল। এমনকি একে অপরকে রঙ মাখিয়ে শুভেচ্ছা বিনিময়ও করেন। এদিন, রঙের উৎসবকে কেন্দ্র করে শহর জুড়ে পুলিশের তৎপরাতাও ছিল। মহিলা পুলিশের উইনার্স টিমও এদিন সারা শহরে নজরদারি চালায়।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




