শহর বাঁকুড়া

উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রপতিকে অপমান! ভারত জাকাত মাঝি পারগানা মহলের বিক্ষোভ।

বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি,পুলিশ সুপারের মাধ্যমে এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে স্মারকলিপিও পাঠায় ভারত জাকাত মাঝি পারগানা মহল।

উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রপতিকে অপমান!  ভারত জাকাত মাঝি পারগানা মহলের বিক্ষোভ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : উত্তরবঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ মিছিলের পাশাপাশি বাঁকুড়া জেলার পুলিশ সুপার অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী ভারত জাকাত মাঝি পারগানা মহল। এদিন তারা বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ সুপারের কাছে ডেপুটেশনও দেন। তীর ধনুক হাতে নিয়ে, ধামসা বাজিয়ে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ কর্মসুচি চলে এদিন৷ এই কর্মসুচির নেতৃত্ব দেন বাবু নাথ টুডু। তিনি বলেন, পুলিশ সুপারের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে তাঁদের স্মারকলিপি তাঁরা এদিন পাঠালেন। রাষ্ট্রপতির অপমানের প্রতিবাদেই এই আন্দোলন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story