বসন্তেই ঝরল মুকুল! প্রয়াত মুকুল রায়।
বাঁকুড়ার রাজনীতির আঙ্গিনায় একদা এই রাজনৈতিক চাণক্যের ভুমিকা ছিল রাজনৈতিক বোদ্ধাদের চর্চার বিষয়। তাঁর হাত ধরে জেলাতেও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের উত্থান ভোলার নয়।
BY Manasi Das23 Feb 2026 7:50 AM IST

X
Manasi Das23 Feb 2026 8:31 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মুকুল রায়ের জীবনাবসান। বাঁকুড়ার রাজনীতির আঙ্গিনায় একদা এই রাজনৈতিক চাণক্যের ভুমিকা ছিল রাজনৈতিক বোদ্ধাদের চর্চার বিষয়। তাঁর হাত ধরে জেলাতেও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের উত্থান ভোলার নয়। জেলার সাংবাদিক মহলেও মুকুল রায় তাঁর পরিধি বিস্তার করে ছিলেন। জেলার প্রত্যন্ত গ্রাম থেকে সদর শহর সব স্তরের নেতা ও কর্মীদের সাত - সতেরো ছিল তার নখ দর্পণে। এই বর্ষীয়ান রাজনিতীবিদ গত কাল গভীর রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
Bankura24x7 পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম।
Next Story




