মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

বেপরোয়া চার চাকার গাড়ির ধাক্কায় টোটো উলটে আহত ৫,প্রতিবাদে পথ অবরোধ শালতোড়ায়।

আহতদের প্রথমে উদ্ধার করে শালতোড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জেলা সদরের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে সুত্রের খবর। এদিকে এই পথ দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন গ্রামবাসীরা।

বেপরোয়া চার চাকার গাড়ির ধাক্কায় টোটো উলটে আহত ৫,প্রতিবাদে পথ অবরোধ শালতোড়ায়।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বেপরোয়া অজ্ঞাত পরিচয় একটি চার চাকা গাড়ির ধাক্কায় টোটো উলটে আহত হলেন পাঁচ যাত্রী। আজ রাত্রি ৮ টা নাগাদ বাঁকুড়া জেলার শালতোড়া থানা এলাকার দুবরাজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে৷ আহতদের প্রথমে উদ্ধার করে শালতোড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জেলা সদরের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে সুত্রের খবর। এদিকে এই পথ দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। অভিযোগ,পুলিশ পথ নিরাপত্তার কাজ না কারে তোলাবাজিতে ব্যস্ত৷ গ্রামবাসীরা জানিয়েছেন তাদের সাথে পুলিশ প্রশাসন যতক্ষণ না আলোচনায় বসে আজ্ঞাত পরিচয় গাড়ীটি কে ধরছে ততক্ষণ তারা পথ অবরোধ চালিয়ে যাবেন।


এই অবরোধের জেরে যান চলাচলও বন্ধ রয়েছে দুবরাজপুর হাইওয়েতে। স্থানীয় সুত্রে যানা গেছে,এদিন দুর্ঘটনায় আহতেরা এই গ্রামে আত্মীয় বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। টোটো করে তারা দাদার বাড়িতে শোয়ার জন্য যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story