পড়াশোনা ২৪X৭

জীবনের প্রথম বড় লড়াই শুরু! আজ থেকে মাধ্যমিক, বাঁকুড়ায় পরীক্ষার্থী ৪৮,৯৯৮ জন।

পরীক্ষাকেন্দ্র গুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন। এছাড়া,যানজট এড়াতে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।মহিলা পরীক্ষার্থী রয়েছে এমন কেন্দ্র গুলিতে নজরদারি চালাছে জেলা পুলিশের বিশেষ মহিলা পুলিশ বাহিনী উইনার্স টিম।

জীবনের প্রথম বড় লড়াই শুরু! আজ থেকে মাধ্যমিক, বাঁকুড়ায় পরীক্ষার্থী ৪৮,৯৯৮ জন।
X

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : শুরু হল মাধ্যমিক পরীক্ষা। এবছর বাঁকুড়া জেলায় ৪৮ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী রয়েছে। আজ মাধ্যমিকের প্রথম দিন থেকেই পরীক্ষাকেন্দ্র গুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছে প্রশাসন। এছাড়া সারা জেলা জুড়ে পুলিশ তৎপরতাও বাড়ানো হয়েছে। যানজট এড়াতে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। মহিলা পরীক্ষার্থী রয়েছে এমন কেন্দ্র গুলিতে নজরদারি চালাছে জেলা পুলিশের বিশেষ মহিলা পুলিশের বাহিনী উইনার্স টিম। প্রথম দিনে খানিক দুরুদুরু বুকে পরীক্ষার্থীরা তাদের জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় দিতে হাজির হয়েছে পরীক্ষা কেন্দ্র গুলিতে। তাদের আশা,যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে করে পরীক্ষা ভালোই হবে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story