পড়াশোনা ২৪X৭

উৎসবের আবহে ইংরেজি পরীক্ষা দিল মাধ্যমিকের পরীক্ষার্থীরা,প্রশ্ন সহজ হওয়ায় খুশীর আবহ জেলা জুড়ে।

ইংরাজি প্রশ্নপত্র সহজ হওয়ায় হাসিমুখেই পরীক্ষা হল থেকে বের হল বাঁকুড়া জেলার হাজার হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শেষে অনেকেই জানায়, প্রশ্ন ছিল বেশ ব্যালান্সড ও বুঝতে সুবিধাজনক।

উৎসবের আবহে ইংরেজি পরীক্ষা দিল মাধ্যমিকের পরীক্ষার্থীরা,প্রশ্ন সহজ হওয়ায় খুশীর আবহ জেলা জুড়ে।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : উৎসবের মুডে ইংরেজি পরীক্ষা দিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা বাঁকুড়া জুড়ে পরীক্ষার্থী এবং অবিভাবক মহলে খুশির হাওয়া ।মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা যেন আজ রীতিমতো উৎসব! প্রশ্নপত্র সহজ হওয়ায় হাসিমুখেই পরীক্ষা হল বাঁকুড়া জেলার হাজার হাজার পরীক্ষার্থীর। পরীক্ষা শেষে অনেকেই জানায়, প্রশ্ন ছিল বেশ ব্যালান্সড ও বুঝতে সুবিধাজনক। ফলে টেনশন নয়, বরং আত্মবিশ্বাসেই ভর করে হল থেকে বেরোল পড়ুয়ারা। তবে,আনসিন এবং গ্রামার কিছু ছাত্রের কাছে তুলনামুলক একটু কঠিন মনে হয়েছে।তবে মোটের ওপর ইংরাজি পরীক্ষা ভালোই হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। ফলে,পরীক্ষা হলের বাইরে অভিভাবকদের মধ্যেও এদিন পরীক্ষার্থীরা হাসিমুখে বের হতেই দেখা গেল স্বস্তির ছাপ। কেউ বললেন, “ভালো হয়েছে, বাচ্চাদের মুখে আজ চাপের বদলে হাসি।”


গোটা জেলা জুড়েই আজ খুশির আবহ। বাঁকুড়া২৪x৭ এর ক্যামেরায় দেওয়া পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া দেখুন এই ভিডিও প্রতিবেদনে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story