Home > নজরে ভোট > বাঁকুড়ায় নতুন রাজনৈতিক সমীকরণ, তৃণমূলে যোগ শিল্পপতি গৌতম (শ্যাম) মিশ্রের, তিনি বড়জোড়ায় প্রার্থী হতে পারেন।
বাঁকুড়ায় নতুন রাজনৈতিক সমীকরণ, তৃণমূলে যোগ শিল্পপতি গৌতম (শ্যাম) মিশ্রের, তিনি বড়জোড়ায় প্রার্থী হতে পারেন।
BY Manasi Das17 March 2026 3:51 PM IST

X
Manasi Das17 March 2026 3:53 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : তৃণমূলে যোগ দিলেন শিল্পপতি গৌতম (শ্যাম) মিশ্র! ভোটের আগে জল্পনা তুঙ্গে!
বাঁকুড়া জেলায় রাজনৈতিক মহলে নতুন চমক! বিশিষ্ট শিল্পপতি গৌতম (শ্যাম) মিশ্র যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। সূত্রের খবর, তাঁকে আসন্ন বিধানসভা নির্বাচনে বড়জোড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও রাজনৈতিক অন্দরে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।জেলার শিল্পাঞ্চলের রাজনীতির ময়দানে—এই নতুন সমীকরণ বড়জোড়ার ভোটে কী প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।
Next Story




