নজরে ভোট

বিশেষ সংশোধনে বাঁকুড়ায় ভোটার তালিকা থেকে বাদ ৩,৩৭৮ জনের নাম।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বর্জন সংক্রান্ত বিষয়ে কেউ অসন্তুষ্ট হলে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ধারা ২৪ অনুযায়ী জেলা শাসকের কাছে আপিল করা যাবে।

বিশেষ সংশোধনে বাঁকুড়ায় ভোটার তালিকা থেকে বাদ ৩,৩৭৮ জনের নাম।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ায় বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন শেষ, মোট ভোটার ২৯ লক্ষ ১১ হাজারের বেশি। পাশাপাশি,বিশেষ সংশোধনে বাঁকুড়ায় ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৩,৩৭৮ জনের নাম।বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানাল জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর। দাবি ও আপত্তি গ্রহণের সময়সীমা ছিল ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এরপর ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নোটিস জারি, শুনানি ও যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, সমগ্র প্রক্রিয়ায় ১২ জন ERO, ১২০ জন AERO, ১৮৪ জন অতিরিক্ত AERO, ৩৮৬ জন BLO সুপারভাইজার এবং ৩,২৮৯ জন BLO ভোটারদের সহায়তা করেছেন।

বিশেষ করে প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ভোটার এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ শ্রেণির ভোটারদের সহায়তার ওপর জোর দেওয়া হয়। ১৬ ডিসেম্বর ২০২৫-এর খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ২৯,০১,০০৯ জন। সংশোধন প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৯,১১,৬২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৮২,১৪০ জন, মহিলা ভোটার ১৪,২৯,৪৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। মোট ৩,৩৭৮টি নাম তালিকা থেকে বাদ পড়েছে।জেলা নির্বাচন দপ্তর জানিয়েছে, ভোটাররা তাদের নাম চূড়ান্ত তালিকায় আছে কিনা তা সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের (BLO) মাধ্যমে, ECINET মোবাইল অ্যাপ অথবা https://voters.eci.gov.in⁠ ওয়েবসাইটে গিয়ে যাচাই করতে পারবেন।

বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটার সংখ্যার মধ্যে ওন্দা কেন্দ্রে সর্বাধিক ২,৬১,৬০০ জন ভোটার এবং বিষ্ণুপুর কেন্দ্রে সর্বনিম্ন ২,১৮,৬৭৪ জন ভোটার রয়েছে।ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বর্জন সংক্রান্ত বিষয়ে কেউ অসন্তুষ্ট হলে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ধারা ২৪ অনুযায়ী জেলা শাসকের কাছে আপিল করা যাবে বলে জানিয়েছে জেলা নির্বাচন দপ্তর।

এক নজরে দেখে নিন জেলার বিধানসভা অনুযায়ী ভোটার সংখ্যা :

*বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটার সংখ্যা (২৮ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী)

জেলা নির্বাচন দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী বাঁকুড়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা নিম্নরূপ —

শালতোড়া (AC-247) – ২,৩৩,২৭৯ জন

ছাতনা (AC-248) – ২,৪০,০৬২ জন

রানিবাঁধ (AC-249) – ২,৫৪,৭০৩ জন

রাইপুর (AC-250) – ২,২৩,৭৭৯ জন

তালডাংরা (AC-251) – ২,৩৫,৮৫৬ জন

বাঁকুড়া (AC-252) – ২,৬০,৬৩৭ জন

বড়জোড়া (AC-253) – ২,৫১,৮২৪ জন

ওন্দা (AC-254) – ২,৬১,৬০০ জন

বিষ্ণুপুর (AC-255) – ২,১৮,৬৭৪ জন

কোতুলপুর (AC-256) – ২,৫১,৪২৩ জন

ইন্দাস (AC-257) – ২,৪৫,৫৪৭ জন

সোনামুখী (AC-258) – ২,৩৪,২৪২ জন

জেলায় মোট ভোটার সংখ্যা ২৯,১১,৬২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৮২,১৪০ জন, মহিলা ভোটার ১৪,২৯,৪৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

ভোটার সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ওন্দা বিধানসভা কেন্দ্রে (২,৬১,৬০০) এবং সবচেয়ে কম ভোটার রয়েছে বিষ্ণুপুর কেন্দ্রে (২,১৮,৬৭৪)।



Next Story