তৃণমূলে হাওয়া বদল,শিল্পঞ্চলে অলোক,জঙ্গলমহলে জ্যোৎস্না নেমে পড়লেন ভোটের ময়দানে!গোষ্ঠী ছেড়ে সমষ্টিকেই হাতিয়ার জোড়াফুল শিবিরের।
গোষ্ঠী সংস্কৃতির উর্ধে উঠে বাঁকুড়া তৃণমূলে এই সংহতির চিত্র নিয়েএখন বিরোধী রাজনৈতিক শিবিরেও চর্চা তুঙ্গে! এখন দেখার এই সংহতির চিত্র ভোটের ফলাফলে কতখানি প্রভাব ফেলে?

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দলে যোগ দেওয়ার ঘন্টা তিনেকের মধ্যেই মিলেছে প্রার্থী পদ। বড়জোড়ায় বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের বদলে এবার তৃণমূল প্রার্থী করেছে বিশিষ্ট উদ্যোগপতি গৌতম মিশ্র ওরফে শ্যাম বাবুকে। আর রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির বদলে এবার প্রার্থীপদ পেয়েছেন ড: তনুশ্রী হাঁসদা। এই দুই প্রার্থী বদলে বিরোধী শিবির এবং জেলার রাজনৈতিক মহলের একাংশের অভিমত ছিল এই দুই এলাকায় প্রার্থী বদলে যথেষ্ট বেগ পেতে হবে তৃণমূল কংগ্রেকে। কারণ ভোটে নিষ্ক্রিয় থাকবেন প্রার্থীপদ না পাওয়া অলোক মুখোপাধ্যায় ও জ্যোৎস্না মান্ডি। কিন্তু চিত্রটা একে বারেই বদলে গেছে৷ জেলা তৃণমূলে এবার হাওয়া বদল। গোষ্ঠী নয়,সমষ্টিকেই হাতিয়ার করে বিধানসভার ময়দানে নামছে জোড়া ফুল শিবির।
বড়জোড়ায় অলোক মুখোপাধ্যায় গৌতম মিশ্রকে জেতাতে কোমর বেঁধে নেম পড়েছেন। অন্যদিকে জ্যোৎস্না মান্ডি তার অনুগামীদের নিয়ে রানীবাঁধের নতুন প্রার্থী তনুশ্রী হাঁসদার ভোট প্রচারে সামিল হয়েছেন। আর এতে দুই প্রার্থীইরই মনবল এখন তুঙ্গে। এদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি এবার তৃণমূল ভোটের হাওয়া বদলে দেবে। পুরো পরিবার হিসেবে লড়াইয়ে নেমেছে দলের সব স্তরের নেতা ও নেত্রী এবং কর্মী,সমর্থকরা। বিরোধীরা গোষ্ঠী দ্বন্ধের যে মিথ্যে প্রচার করে তার প্রমাণ এবার মিলবে এবারের ভোটে বাঁকুড়া সাংগঠনিক জেলায় ৬ টি আসনেই জয়লাভ করবে তৃণমূল এবং ভোটের ফল ঘোষণার দিন সবুজ আবির মেখে বাঁকুড়া বাজারে বিজয় উৎসবে মাতবে জেলার তৃণমূল পরিবার এমন দাবিও করেন তিনি।
বাংলার নানা প্রান্তে দলের টিকিট না পাওয়াকে কেন্দ্র করে বিদ্রোহ বা অসন্তোষের ঘটনা এখন সংবাদের শিরোনামে,সেখানে বাঁকুড়ায় তৃণমূলের এই দলীয় সংহতির ছবি অন্য বার্তা বহন করছে। গোষ্ঠী সংস্কৃতির উর্ধে উঠে বাঁকুড়া তৃণমূলে এই সংহতির চিত্র নিয়েএখন বিরোধী রাজনৈতিক শিবিরেও চর্চা তুঙ্গে! এখন দেখার এই সংহতির চিত্র ভোটের ফলাফলে কতখানি প্রভাব ফেলে?
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇




