নজরে ভোট

ভোটের মুখে বাঁকুড়ায় জেলাশাসক বদল,নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন অনীশ দাশগুপ্ত।

বদলি হলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এনের।২০১৪ ব্যাচের আইএএস সিয়াদ এনকে বাঁকুড়া থেকে উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক হিসেবে বদলি করা হল। আর বাঁকুড়ার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব পেলেন বর্তমানে নদীয়ার জেলাশাসকের পদে থাকা অনীশ দাশগুপ্ত। তিনি ২০১৬ ব্যাচের আইএএস।

ভোটের মুখে বাঁকুড়ায় জেলাশাসক বদল,নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন অনীশ দাশগুপ্ত।
X

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : বিধানসভা ভোটের মুখে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একলপ্তে সাতজন আইএএস অফিসারকে বদলি করা হল। এই সাত জনের তালিকায় রয়েছেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এনের নামও। ২০১৪ ব্যাচের আইএএস সিয়াদ এনকে বাঁকুড়া থেকে উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক হিসেবে বদলি করা হল। আর বাঁকুড়ার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব পেলেন বর্তমানে নদীয়া জেলার জেলাশাসকের পদে থাকা অনীশ দাশগুপ্ত। তিনি ২০১৬ ব্যাচের আইএএস। অনীশ বাবু বাঁকুড়া জেলার জেলাশাসক হিসেবে যোগদান করবেন।বাঁকুড়া ২৪ x৭ এর পক্ষ থেকে বিদায়ী জেলাশাসক সিয়াদ এন ও নতুন জেলাশাসক অনীশ দাসগুপ্ত কে অনেক,অনেক শুভেচ্ছা।



Next Story