ভোটের দামামা বাজল! প্রথম দফায় বাঁকুড়ার ১২ বিধানসভা কেন্দ্রেই ভোট। জেনে নিন বিজ্ঞপ্তি প্রকাশ থেকে মনোনয়ন ও ফল প্রকাশের বিস্তারিত নির্ঘণ্ট।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : এবার দফা এক,বিধানসভা ১২। প্রথম দফার ভোটে বাঁকুড়ার ১২ বিধানসভা কেন্দ্রেই ভোট গ্রহণ। আজ বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যে দুই দফায় হবে ভোট গ্রহণ।তার মধ্যে মোট ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। তার মধ্যে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা কেন্দ্রই রয়েছে। অর্থাৎ এক দফাতেই জেলায় এবার সম্পন্ন হবে বিধানসভা ভোট।ভোট ঘোষনার সাথে,সাথেই জেলায় রাজনৈতিক আঙ্গিনায় ভোটের উত্তাপ চড়তে শুরু করেছে।
🗓️জেনে নিন প্রথম দফার গুরুত্বপূর্ণ তারিখ:গেজেট
বিজ্ঞপ্তি প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ (সোমবার)
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৬ এপ্রিল ২০২৬ (সোমবার)
মনোনয়ন যাচাই: ৭ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)
প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন: ৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)
ভোটগ্রহণ: ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)
ভোট গণনা: ৪ মে ২০২৬ (সোমবার)
নির্বাচন প্রক্রিয়া শেষ: ৬ মে ২০২৬ (বুধবার)
📍 প্রথম দফায় বাঁকুড়ার যেসব কেন্দ্রে ভোট
শালতোড়া (তফসিলি জাতি সংরক্ষিত)
ছাতনা
রানিবাঁধ (তফসিলি জনজাতি সংরক্ষিত)
রাইপুর (তফসিলি জনজাতি সংরক্ষিত)
তালডাংরা
বাঁকুড়া
বড়জোড়া
ওন্দা
বিষ্ণুপুর
কোতুলপুর (তফসিলি জাতি সংরক্ষিত)
ইন্দাস (তফসিলি জাতি সংরক্ষিত)
সোনামুখী (তফসিলি জাতি সংরক্ষিত)
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাথে,সাথে জেলা জুড়ে লাগু হল নির্বাচনী আচরণ বিধিও।




