Home > নজরে ভোট > বাঁকুড়ায় বিজেপি'র “আপনাদের পরামর্শ, আমাদের সংকল্প” কর্মসূচির সূচনা করলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা।
বাঁকুড়ায় বিজেপি'র “আপনাদের পরামর্শ, আমাদের সংকল্প” কর্মসূচির সূচনা করলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা।
BY Manasi Das9 Feb 2026 8:01 PM IST

X
Manasi Das9 Feb 2026 8:02 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিজেপি'র বিশেষ কর্মসূচি—“আপনাদের পরামর্শ, আমাদের সংকল্প, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে”।এই উপলক্ষে শহর বাঁকুড়ার লেক ভিউ লজে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির সূচনা করেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই বাংলার সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করা হবে। মানুষের কথা শুনেই এগোবে ভবিষ্যতের রাজনীতি—এই বার্তাই দেওয়া হয় কর্মসূচির মাধ্যমে। বাংলার রাজনীতিতে নতুন দিশা? মানুষের পরামর্শেই কি বদলাবে বাংলার ভবিষ্যৎ? মতামত জানান আপনিও।
নজর রাখুন Bankura24x7-এ,আর খবরে থাকুন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story




