নির্বাচনী পথসভায় প্রয়াত তৃণমূল নেতা কাশীনাথ মিশ্রের নাম নিলেন শতরূপ!চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে।
শতরূপ ঘোষের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন—কৌশলগত বার্তা, না কি অতীতের প্রসঙ্গ টেনে বর্তমান রাজনীতির মূল্যায়ণ ? তার চুলচেরা বিশ্লেষণও চলছে ভোট কুশলী সংস্থা গুলির মধ্যেও!

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার নির্বাচনী পথসভার মঞ্চে নতুন চর্চা! নির্বাচনী পথসভায় হঠাৎ করেই প্রয়াত তৃণমূল নেতা কাশীনাথ মিশ্রের নাম নিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া বিধানসভার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমের প্রার্থী অভয় মুখোপাধ্যায়ের সমর্থনে বাঁকুড়া শহরের লালবাজারে পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত তৃণমূল নেতা কাশীনাথ মিশ্রের নাম উল্লেখ করে তৃণমূলের বর্তমান রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গ টেনে একহাত নেন শতরূপ বাবু। কেন প্রয়াত তৃণমূল নেতা কাশীনাথ বাবুর নাম উল্লেখ করলেন এই সিপিএম নেতা? তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি,পথসভার মঞ্চ থেকে শতরূপ ঘোষের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন—
কৌশলগত বার্তা, না কি অতীতের প্রসঙ্গ টেনে বর্তমান রাজনীতির মূল্যায়ণ ? তার চুলচেরা বিশ্লেষণও চলছে ভোট কুশলী সংস্থা গুলির মধ্যেও! এই প্রসঙ্গে জানান আপনার মতামতও। আর দেখুন ভিডিও প্রতিবেদন।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇




