বাঁকুড়া বিধানসভায় কে হচ্ছেন বিজেপির প্রার্থী? প্রার্থী পদ ঘোষণার আগেই স্পষ্ট ঈঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
নীলাদ্রি বাবু বলেন দল যা সিদ্ধান্ত নেবে,তা মাথা পেতে নেব৷ কে প্রার্থী হচ্ছেন, সেটা বড়ো নয়, বাংলা থেকে তৃণমূলকে বিতাড়িত করার লড়াই চলবে।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দুয়ারে বিধানসভার ভোট। রাজনৈতিক দল গুলির প্রার্থীপদ ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। তবে প্রার্থী পদ ঘোষণার আগেভাগেই বাঁকুড়া বিধানসভায় বিজেপির যে ফের নীলাদ্রি দানাই প্রার্থী হচ্ছেন? তার স্পষ্ট ইঙ্গিত দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের উপকন্ঠে ধলডাঙ্গায় দলীয় কর্মসুচিতে যোগ দিতে এসে এমনটাই জানান। অন্যদিকে, নীলাদ্রি বাবু বলেন দল যা সিদ্ধান্ত নেবে,তা মাথা পেতে নেব৷ কে প্রার্থী হচ্ছেন, সেটা বড়ো নয়, বাংলা থেকে তৃণমূলকে বিতাড়িত করার লড়াই চলবে।প্রসঙ্গত, দুদিনের বাঁকুড়া জেলা সফরে এসেছেন দিলীপ বাবু।মঙ্গলবার ছাতনা বিধানসভা এলাকায় গ্রামসভা ও জন সম্পর্ক সভায় অংশ নেন৷ এবং সন্ধ্যেতে ধলডাঙ্গা মোড়ে চায়ে পে চর্চা ও জনসম্পর্ক যাত্রায় অংশ নেনে দিলীপ বাবু৷
আজ বুধবার সকালে বাঁকুড়া শহরের লালবাজারে চায়ে পে চর্চায় অংশ নেওয়ার পাশাপাশি,দুপুরে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় জন সম্পর্ক যাত্রায় অংশ নেন তিনি। এদিকে,দলীয় স্তরে প্রার্থী পদ ঘোষণার আগেভাগেই এভাবে দিলীপ বাবুর প্রার্থী ঘোষণা কে কেন্দ্র করে দলের মধ্যে বিতর্ক এখন তুঙ্গে। এখন দেখার এই বিতর্কের আঁচ বিজেপি অন্দরে কতখানি প্রভাব ফেলে? সে দিকে নজর রয়েছে জেলার রাজনৈতিক বোদ্ধাদের তা বলাই বাহুল্য।
👁️🗨দেখুন🎦ভিডিও। 👇




