নজরে ভোট

একই দিনে বাঁকুড়ায় শাহ-মমতার শক্তি পরীক্ষা, জেলায় তুঙ্গে রাজনৈতিক উত্তাপ।

একই দিনে জেলায় হাই ভোল্টেজ সভা ঘিরে রাজনৈতিক আবহ সরগরম। সবার নজর অমিত শাহের সভার পালটা প্রতিক্রিয়া কী দেন? তৃণমূল সুপ্রিমো,মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই, তা বলাই বাহুল্য।

একই দিনে বাঁকুড়ায় শাহ-মমতার শক্তি পরীক্ষা, জেলায় তুঙ্গে রাজনৈতিক উত্তাপ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : শনিবার বাঁকুড়া জেলায় অমিত শাহের শাহী জোড়া সভার পাশাপাশি বড়জোড়ায় রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রথম সভাটি রয়েছে ওন্দা বিধানসভার প্রার্থী আমরনাথ শাখার সমর্থনে। এই সভা শনিবার বেলা ১১ টা নাগাদ রামসাগর অঞল গ্রাউন্ডে৷ আর এখানে সভা সেরে তিনি ছাতনা বিধনসভার বিজেপি প্রার্থীর সমর্থনে ঝাঁটিপাহাড়ীর এথ্যানী গ্রাউন্ডে নির্বাচনী সভা করবেন৷ ছাতনায় সভা সেরে তিনি যাবেন পড়শী জেলা পুরুলিয়ার বাগমুন্ডিতে। সেখানে দুপুর ২ টো নাগাদ নির্বাচনী সভা রয়েছে। অমিত শাহের সভা কে কেন্দ্রকরে ওন্দা ও ছাতনা দুই বিধানসভা জুড়ে বিজেপির কর্মী,সমর্থক ও কার্যকর্তাদের উৎসাহ তুঙ্গে। বিজেপির দাবি,রেকর্ড সংখ্যক জমায়েত হবে শাহের জোড়া সভায়।

অন্যদিকে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বড়জোড়ার কলেজ মাঠে তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুপুর দুটো নাগাদ এখানে আসবেন৷ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি সভা রয়েছে। প্রথম সভা করবেন কেশিয়াড়ীতে তারপর ঝাড়গ্রামে দ্বিতীয় সভা সেরে তৃতীয় অর্থাৎ দিনের শেষ সভা টি সারবেন বড়জোড়ায়৷ একই দিনে জেলায় হাই ভোল্টেজ সভা ঘিরে রাজনৈতিক আবহ সরগরম। সবার নজর অমিত শাহের সভার পালটা প্রতিক্রিয়া কী দেন? তৃণমূল সুপ্রিমো,মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকেই, তা বলাই বাহুল্য।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story