ছাতনায় তৃণমূলের সভায় বিস্ফোরক কল্যাণ! অমিত শাহ ও শমীক ভট্টাচার্যকে বেলাগাম আক্রমণ।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য— কাউকেই রেয়াত করলেন না তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার ছাতনায় তৃণমূল প্রার্থী স্বপন কুমার মণ্ডলের সমর্থনে আয়োজিত কর্মীসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য— কাউকেই রেয়াত করলেন না তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার ছাতনায় তৃণমূল প্রার্থী স্বপন কুমার মণ্ডলের সমর্থনে আয়োজিত কর্মীসভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহের বাংলায় টানা ১৫ দিনের সফর প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অমিত শাহ ১৫ দিন কেন, চাইলে ১৫ মাসও বাংলায় থাকতে পারেন। কিন্তু তাতে কোনও লাভ হবে না।”এদিন আরও একধাপ এগিয়ে গিয়ে তিনি দাবি করেন:
নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই সব পরিষ্কার হয়ে যাবে। তাঁর কথায়, “যেদিন ফল বেরোবে, সেদিন অমিত শাহের টাকে সবুজ আবির মাখাবো।”এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকেও কর্মীসভার মঞ্চ থেকে একহাত নেন এই তৃণমূল সাংসদ। রবিবাসরীয় রাজনৈতিক তরজায় নতুন করে উত্তাপ বাড়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য!এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




