নজরে ভোট

অনন্যা রায় চক্রবর্তীকে সাথে নিয়ে,মহামায়া মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু নীলাদ্রি দানার

মহামায়া মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে ভোট প্রচার শুরু করলেন নীলাদ্রি বাবু। তার সাথে ছিলেন,প্রার্থীর দৌড়ে থাকা অনন্যা রায় চক্রবর্তী সহ আরো দুইজন। তাদেরকে সাথে নিয়ে এদিন প্রচার মিছিল শহর পরিক্রমা করে।

অনন্যা রায় চক্রবর্তীকে সাথে নিয়ে,মহামায়া মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু নীলাদ্রি দানার
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন: বাঁকুড়া বিধানসভা আসনে অবশেষে নীলাদ্রি দানার ওপরই আস্থা রেখেছে গেরুয়া শিবির। ফের তাঁকেই প্রার্থী করেছে এই আসনে। যদিও প্রথম দফায় বাঁকুড়া আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি দল৷ তাই জল্পনা ছিল হয়ত নীলাদ্রি দানার পরিবর্তে দেশের প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা: সুভাষ সরকার কিংবা বাঁকুড়া পুরসভার কাউন্সিলার অনন্যা রায় চক্রবর্তীকে প্রার্থী করতে পারে বিজেপি। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে দল নীলাদ্রি দানার নামেই শীলমোহর দেয়৷ আজ বাঁকুড়া শহরের বড় বাজারে মহামায়া মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে ভোট প্রচার শুরু করলেন নীলাদ্রি বাবু। তার সাথে ছিলেন প্রার্থীর দৌড়ে থাকা অনন্যা রায় চক্রবর্তী সহ আরো দুইজন। তাদেরকে সাথে নিয়ে এদিন প্রচার মিছিল শহর পরিক্রমা করে।

নীলাদ্রি বাবু বলেন, এবার এই আসনে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বিজেপি৷ তাই গতবারের চেয়ে আরও বেশী ব্যবধানে জিতবে বিজেপি৷ বাংলা জুড়ে গেরুয়া ঝড় উঠবে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story