নজরে ভোট

ওপিডি থেকে ওটি, সাথে সমানতালে ভোটের প্রচার! ডাঃ অনুপ মন্ডল কিভাবে করছেন টাইম ম্যানেজম্যান্ট? জানলে অবাক হবেন আপনিও।

ওপিডি থেকে ওপারেশন থিয়েটার সব একইভাবে নিজে সামাল দিচ্ছেন ডাক্তার বাবু। কিভাবে এই আসাধ্য সাধন করছেন তিনি? সাংবাদিকদের তিনি জানান, এটা সম্ভব হচ্ছে টাইম ম্যানেজম্যান্টের জাদু কাঠিতে।

ওপিডি থেকে ওটি, সাথে সমানতালে ভোটের প্রচার! ডাঃ অনুপ মন্ডল কিভাবে করছেন টাইম ম্যানেজম্যান্ট? জানলে অবাক হবেন আপনিও।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : লক্ষ্য ছিল প্রথম দিন থেকেই প্রথমে থাকার! সেইমতো ভোটের প্রচারে বিরোধী শিবিরের প্রার্থীদের টেক্কা দিয়ে এগিয়ে গেছেন কয়েক কদম। প্রার্থী পদ ঘোষণার সাথে,সাথেই রঙ- তুলি নিয়ে নিজেই নেমে পড়েন দেওয়াল লিখনে। তারপর থেকে ভোটের প্রচারে সারা শহর এবং শহর লাগোয়া গ্রাম গুলিতে চষে বেড়াচ্ছেন ডাক্তার বাবু। জেলার প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা: অনুপ মন্ডলকে এবার প্রার্থী করে সাড়া ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অরাজনৈতিক ব্যক্তি ইমেজ কে কাজে লাগিয়ে তৃণমূল এবার বাঁকুড়া আসন দখলের কৌশল নেয়৷ আর তারা প্রার্থী হিসেবে বেছে নেন ডা: অনুপ মন্ডল কে। অনেকেই ভেবে ছিলেন ডাক্তার বাবু প্রার্থী হওয়ায় তার চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটবে। কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই আলাদা।

চিকিৎসা পরিষেবা থেকে চোখের অপারেশন সবই চলছে একেবারে স্বাভাবিক ছন্দে। যথারীতি ওপিডি থেকে ওপারেশন থিয়েটার সব একইভাবে নিজে সামাল দিচ্ছেন ডাক্তার বাবু। কিভাবে এই আসাধ্য সাধন করছেন তিনি? সাংবাদিকদের তিনি জানান, এটা সম্ভব হচ্ছে টাইম ম্যানেজম্যান্টের জাদু কাঠিতে। আলোলিকায় ষোলোয়ানা চিকিৎসা পরিষেবা চালু রেখে একই সাথে চলছে ভোট প্রচারের কাজ। অনুপ বাবুর দাবী প্রচারে সাড়াও মিলছে ভালো। একই সাথে নিয়মিত চিকিৎসা পরিষেবা চালু থাকায় নার্সিং হোমেও রীতিমতো জনসংযোগ হচ্ছে। ফলে বেশী,বেশী মানুষের সাথে যোগসূত্র ঘটায় ভোটের ময়দানে খানিক বাড়তি সুবিধা পাচ্ছেন এই তৃণমূল প্রার্থী তা বলাই বাহুল্য।

এখন দেখার শেষ পর্যন্ত বাঁকুড়া আসনে জনতার রায় কার পক্ষে যায়? তার ওপরই নির্ভর করছে বাঁকুড়া বিধানসভার ভোটের ভবিষ্যত?

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story