বাঁকুড়ায় বিজেপির প্রার্থী নিয়ে জল্পনার অবসান!ফের প্রার্থী নীলাদ্রি দানা।
বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন:
🔴 বাঁকুড়ায় বিজেপির প্রার্থী নিয়ে জল্পনার অবসান!
বাঁকুড়া বিধানসভায় ফের বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হল নীলাদ্রি শেখর দানার নাম।।আজ বিকেলে দলীয় প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ হতেই শহর জুড়ে উৎসবের আবহ —পটকা ফাটানো, আবির খেলা ও লাড্ডু বিলির মধ্যে দিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুগামীরা।প্রথম দফার তালিকায় নাম না থাকায় এই আসনে বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল । তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ডাক্তার অনুপ মন্ডলকে প্রার্থী করায় বিজেপির তরফে ডাক্তার সুভাষ সরকারের নাম নিয়েও আলোচনা শুরু হয়। পাশাপাশি শহরের কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তীর নামও উঠে আসে সম্ভাব্য তালিকায়।
তবে সব জল্পনায় ইতি টেনে শেষ পর্যন্ত নীলাদ্রি দানার উপরেই ভরসা রাখল গেরুয়া শিবির ।উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ৭,২২০ ভোটে হারিয়ে বিধায়ক হন নীলাদ্রি দানা। এবারও সেই আসন ধরে রাখতে ফের নির্বাচনী ময়দানে নামছেন তিনি প্রার্থী হিসেবে পুনরায় আস্থা রাখায় দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং বাঁকুড়াবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নীলাদ্রি বাবু
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇






