নজরে ভোট

মন্দিরে,মন্দিরে পুজো,তৃণমূলের ছয় প্রার্থীর জয়ের কামনায় প্রার্থনা।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সংকল্প করে পুজোও দেওয়া হয়। পুজো শেষে মহা মিছিল সতীঘাট থেকে মাচানতলা পর্যন্ত পথ পরিক্রমা করে।

মন্দিরে,মন্দিরে পুজো,তৃণমূলের ছয় প্রার্থীর জয়ের কামনায় প্রার্থনা।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : এবার তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলা চাইছে ছক্কা হাঁকাতে। এই সাংগঠনিক জেলার ছয়টি আসনেই জয়লাভের জন্য তারা প্রস্তুত। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের ছিন্নমস্তা মন্দির,রাম মন্দির, হনুমান মন্দিরে এই এই ছয় প্রার্থী পুজো দেন। তাদের সাথে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়,বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার সহ জেলার অন্যন্য নেতা ও নেত্রীরা। ছিলেন বাঁকুড়া পুরসভার কাউন্সিলারাও।এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সংকল্প করে পুজোও দেওয়া হয়। পুজো শেষে মহা মিছিল সতীঘাট থেকে মাচানতলা পর্যন্ত পথ পরিক্রমা করে। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার অন্তর্গত ছয় বিধানসভার ছয় প্রার্থী হলেন: শালতোড়া – উত্তম বাউরী

ছাতনা – স্বপন কুমার মন্ডল

রানীবাঁধ – ডা: তনুশ্রী হাঁসদা

রাইপুর – ঠাকুরমণি সরেন

তালডাংরা – ফাল্গুনী সিংহবাবু

বাঁকুড়া – ডা: অনুপ মন্ডল।

এই ছয় জনের মধ্যে তালডাংরার প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তালডাংরা বিধানসভার উপ নির্বাচনে বিজয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। বাকি পাঁচ জনই নতুন মুখ। তাঁরা এবার প্রথম প্রার্থী হচ্ছেন। বাঁকুড়া আসনে এবার তৃণমূল রাজনৈতিক কোন নেতা,নেত্রীকে প্রার্থী না করে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার অনুম মন্ডল কে প্রার্থী করেছে৷

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story