বড়জোড়ায় সেবাশ্রয় শিবিরে ব্যাপক সাড়া,বিনামূল্যে উন্নত চিকিৎসা মেলায় খুশি এলাকার বাসিন্দারা।
সুখেন বিদ এবং অর্চিতা বিদ জানান,সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের উদ্যোগে অনুপ্রানিত হয়ে বড়জোড়াতে একই আদলে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এবং ব্যপক সাড়া মিলেছে বলে দাবিও করেন তাঁরা।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বড়জোড়া ফুটবল মাঠে সেবাশ্রয়ের মডেল মেগা স্বাস্থ্য শিবিরে প্রচুর মানুষ চিকিৎসা পরিষেবা পেলেন৷ স্থানীয় সমাজসেবী তথা তৃণমূল নেতা সুখেন বিদ এবং তাঁর জায়া অর্চিতা বিদ, যিনি বাঁকুড়া জিলা পরিষদের পুর্ত দপ্তরের কর্মধ্যক্ষা - দুজন মিলে এলাকার মানুষদের ঘরের দোর গোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই অভিনব উদ্যোগ নেন। এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসাদের পরামর্শ,তৎক্ষনাৎ ডায়াগনস্টিক পরীক্ষা, ইসিজি থেকে বিনামূল্যে ওষুধ পত্র,চক্ষু পরিষেবা ও চশমা প্রদানের পাশাপাশি রেফারেল উন্নত চিকিৎসার ব্যবস্থাও ছিল। শুক্রবার বড়জোড়ার এই সেবাশ্রয় শিবির আম জনতার ভীড় ছিল উপচে পড়া। সুখেন বিদ এবং অর্চিতা বিদ জানান,সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের উদ্যোগে অনুপ্রানিত হয়ে
বড়জোড়াতে একই আদলে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এবং ব্যপক সাড়া মিলেছে বলে দাবিও করেন তাঁরা। সেবাশ্রয়ে একেবারে ঘরের দোড়গোড়ায় এমন উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে আপ্লুত এলাকার বাসিন্দারাও।বড়জোড়া বিধানসভা এলাকার প্রায় ১৭ টি অঞলের মানুষ এই শিবিরে উপকৃত হয়েছেন৷
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




