ভোটের মুখে তালডাংরায় তৃণমূলে ভাঙ্গন!প্রায় ২৫০ জন সংখ্যালঘু কর্মী সমর্থকের বিজেপিতে যোগদান।
একলপ্তে এতজন সংখ্যলঘু মানুষের বিজেপির পতাকার তলায় আসা এবং বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান ভোটের মুখে জঙ্গলমহলের এই তালডাংরা আসনে খানিক হলেও বাড়তি মনোবল যোগাচ্ছে বিজেপিকে, এমনটাই মনে করছেন ভোট কুশলীরা।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : খোদ তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়ের গড় তালডাংরায় ভোটের মুখে তৃণমূলে ভাঙ্গনের জেরে জেলার রাজনৈতিক মহলে ব্যপক আলোডন পড়ে গিয়েছে৷ বিজেপির দাবি এদিন তৃণমূল ছেড়ে প্রায় ২৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিক ভাবে বিজেপিয়ে যোগদান করলেন। এদিন তালডাংরা বিধানসভা এলাকার ইন্দপুরের গৌরবাজার অঞ্চলের সাতস্যগড়্যা গ্রামে বিজেপি প্রার্থী শৌভিক পাত্র নির্বাচনী প্রচারে যান। এই সময় প্রায় ২৫০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের দাবি,সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন তো হয়নি, উল্টে নানা ভুল বুঝিয়ে সংখ্যলঘুদের ঠকানো হয়েছে। এতদিন ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে তৃণমূল। তাই এবার বিজেপিতে যোগ দিলেন।
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই দলবদলকে নাটক বলে কটাক্ষ করেছেন৷ ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান বলেন,কেও তাদের দল ছাড়েন নি।ভোটের সময় এসব বিজেপি নাটক। এদিকে,একলপ্তে এতজন সংখ্যলঘু মানুষের বিজেপির পতাকার তলায় আসা এবং বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান ভোটের মুখে জঙ্গলমহলের এই তালডাংরা আসনে খানিক হলেও বাড়তি মনোবল যোগাচ্ছে বিজেপিকে, এমনটাই মনে করছেন ভোট কুশলীরা।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




