ঈদে জনসংযোগে বেরিয়ে তৃণমূল ও বাম প্রার্থীর সৌজন্যের মিলন,ভোটের ভিন্ন চিত্র ধরা পড়ল বাঁকুড়া২৪এক্স৭ এর ক্যামেরায়।
ঈদের আবহে বাঁকুড়া শহরের মাচানতলার জামা মসজিদের প্রাঙ্গণ এদিন দুই যুযুধান রাজনৈতিক প্রার্থীকে মিলিয়ে দিল,যা বাংলায় রাজনৈতিক সৌজন্যের বড় নজীর,এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ খুশীর ঈদ৷ ঈদে বাঁকুড়া শহরের জামা মসজিদের সামনে এদিন সকাল থেকেই হাজির হয়েছিলেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী ডা: অনুপ মন্ডল এবং বামফ্রন্ট প্রার্থী সিপিএমের অভয় মুখোপাধ্যায়। দুই প্রার্থীই এদিন তাদের দলীয় কর্মী ও সমর্থক এবং স্থানীয় নেতাদের সাথে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জনসংযোগ গড়ার কর্মসুচি নেন। ঈদের নামাজ শেষে ইমাম সহ অন্যন্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন৷ এই সময় বাম ও তৃণমূল দুই প্রার্থী একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আর এই অভিনব দৃশ্য সভার নজরও কাড়ে। দুই প্রার্থীরই দাবি,রাজনীতির লড়াই আলাদা আর ব্যক্তিগত সম্পর্ক আলাদা৷ দুজনই দুজনের পরিচিত। তাই খুশীর ঈদে শুভেচ্ছা জ্ঞাপন এটা সৌজন্যের মধ্যে পড়ে৷
অন্যদিকে, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীও এদিন এখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলায় সম্প্রীতির আবহ প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা অন্যদেরও শিখতে হবে। এটা বাংলা এখানে হিন্দু,মুসলিম,শিখ,জৈন সব আত্মীয়ের মতো। বাঁকুড়া শহরের মাচানতলার জামা মসজিদের প্রাঙ্গণ এদিন দুই যুযুধান রাজনৈতিক প্রার্থীকে মিলিয়ে দিল, যা বাংলার রাজনৈতিক সৌজন্যের বড় নজীর এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা।পাশাপাশি,আম জনতার অভিমত রাজনীতিতে নীতির লড়াই হোক কিন্তু তা যেন জেলার শান্তি,সম্প্রীতির আবহকে বিনষ্ট না করে। এখন দেখার শেষ পর্যন্ত ভোটের বাঁকুড়াতে কতখানি শান্তি বিরাজ করে?
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇