বাঁকুড়ায় ভোটের ময়দানে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি,২৯ শে মার্চ দলের সুপ্রিমো পশুপতি পারস ঘোষণা করবেন প্রার্থী তালিকা।
আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হবে ২৯ তারিখের সভা থেকে এমনটাই দলীয় সুত্রে খবর। এখন দেখার, বাংলার দলিত ও পিছিয়ে পড়া ভোট ব্যাঙ্কে কতখানি ভাঙ্গন ধরাতে পারে এই রাষ্ট্রীয় লোক জনশক্তি দল।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মুলত বিহারের দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয় রাজনৈতিক দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি। ২০২১ সালে রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (এলজিপি) ভেঙ্গে এই রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি(আরএলজিপি)তৈরি হয়৷ রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাশোয়ানের সাথে মত বিরোধের জেরে রামবিলাস পাশোয়ানের ভাই পশুপতি পারস এই রাষ্ট্রীয় লোক জনশক্তি প্রতিষ্ঠা করেন৷ একসময় বিজেপির এনডিএ জোটের শরিক থাকলেও বর্তমানে তারা এনডিয়ে জোটে নেই। বিহারের পরিধি ছড়িয়ে এবার বাংলায় বিধানসভা ভোটে প্রার্থী দিয়ে পশুপতি পারস তার দলের প্রসার বাড়ানোর কৌশল নিয়েছেন৷ আর বাংলায় বিহার থেকে আসা দলিত ও পিছিয়ে পড়া লোকজন পশ্চিমবঙেও স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন৷
তারা আবাফ ভোটারও৷ তাই এবার পুরুলিয়া,ঝাড়গ্রাম, মেদিনীপুরের পাশাপাশি,বাঁকুড়া জেলার ১২ টি আসনেই প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। রাষ্ট্রীয় লোক জনশক্তি দলের রাজ্য সভাপতি সোমনাথ পান্ডে জানান আগামী ২৯ শে মার্চ বাঁকুড়া শহরে আসছেন দলের সুপ্রিমো পশুপতি কুমার পারস এবং প্রিন্স রাজ সহ কেন্দ্রীয় নেতৃত্ব। পশুপতি পারস নির্বাচনী প্রস্তুতি সভা থেকে ওই দিন বাঁকুড়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবেন। যদিও বাঁকুড়া, ওন্দা,বিষ্ণুপুর সহ চারটি আসনে প্রার্থী নির্বাচন হয়ে গেছে। বাঁকুড়া সদরে প্রার্থী হচ্ছেন অরুন চন্দ। অরুণ বাবু ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছেন৷বাকি সমস্ত আসনে প্রার্থী আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে ২৯ তারিখের সভা থেকে এমনটাই দলীয় সুত্রে খবর। এবং এই সভায় দলের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারাও আসবেন।
এখন, দেখার, বাংলার দলিত ও পিছিয়ে পড়া ভোট ব্যাঙ্কে কতখানি ভাঙ্গন ধরাতে পারে এই রাষ্ট্রীয় লোক জনশক্তি দল।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇