বাঁকুড়ার রাজনীতিতে নয়া সমীকরণ,তৃণমূলে যোগদান ডা: অনুপ মন্ডলের,বাঁকুড়া আসনে প্রার্থী হচ্ছেন তিনি?

সূত্রের খবর,আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Update: 2026-03-17 10:10 GMT

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : বাঁকুড়া শহরের বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. অনুপ মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করায় জেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত এই পরিচিত মুখের রাজনীতিতে আগমনকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে শহরে। তবে, এর আগে গত লোকসভা নির্বাচনেও তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম বিবেচনায় ছিল।তবে, সেবার প্রার্থী হন অরূপ চক্রবর্তী। তিনি বর্তমানে বাঁকুড়ার সাংসদ সূত্রের খবর, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।চিকিৎসা ক্ষেত্র থেকে সরাসরি রাজনীতির ময়দানে ডা. মন্ডলের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

তাঁদের মতে, অনুপ বাবুর ডাক্তার হিসেবে জনসংযোগ ও পরিচিতি ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে।এদিকে,তৃণমূল কংগ্রেস এবার  বাঁকুড়া সদর দখলে মরিয়া। তাই প্রধান প্রতিপক্ষ বিজেপি কে টেক্কা দিতে দলের নেতাদের বদলে অনুপ বাবুর ডাক্তারের ইমেজকে কাজে লাগাতে চাইছে। এতে জেলায় তৃণমূল নেতাদের গোষ্ঠী কোন্দল যেমন ভোটের লড়ােইয়ে এড়ানো যাবে,তেমনি অনেক আম জনতার ভোটও তৃণমূলের ঝুলিতে পড়বে। তাই এক  ঢিলে দুই পাখি মারতে অনুপ বাবুর প্রার্থী পদে সীলমোহর দিতে চলেছে দল। এমনকি গত লোকসভা থেকেই তৃণমূল কংগ্রেসের ভোট কুুুশলী সংস্থা আইপ্যাক অনুপ বাবুর সাথে লাইনআপ গড়ে তুলেছিল। এবার তারা শেষ পর্যন্ত অনুপ বাবুকে তৃণমূল কংগ্রেসে সামিল করল,তা বলাই বাহুল্য। আর এবার অনুপ বাবু বাঁকুড়া আসনে তাঁর প্রার্থী হওয়া কেবল সময়ের অপেক্ষা। 

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News