স্কুলে ঢুকে প্রধানের দাদাগিরি! ভোটের মুখে বিড়ম্বনায় শাসক দল।
প্রধান গনেশ মন্ডল চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শৌভিক চট্টোপাধ্যায়ের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পালটা দাবি করেছেন।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : যৌথ মঞ্চের ধর্মঘটে সামিল হয়ে ছিলেন স্কুলের প্রধানশিক্ষক ও সহ শিক্ষকরা। আর তারই জেরে প্রাথমিক স্কুলে দলবল নিয়ে ঢুকে দাদাগিরি প্রধানের। এই ঘটনায় বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, ঘুটগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গনেশ মন্ডল সদলবলে স্কুলে ঢুকে প্রধানশিক্ষক কে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন। এবং আটকে রেখে চরম হেনস্থা করার হয়। এই ঘটনার প্রতিবাদে এসআই অফিসে চড়াও হয়ে প্রতিবাদ করেন চক্রের শিক্ষক,শিক্ষিকারা। এরপর আটকে থাকা শিক্ষকদের উদ্ধার করা এবং প্রধান সহ তার দলবলের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা গ্রহনের দাবিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক নেতা সুজয় চৌধুরীর নেতৃত্বে বাঁকুড়া - দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে৷
পরে শিক্ষকদের মুক্ত করা হলে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও প্রধান গনেশ মন্ডল চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শৌভিক চট্টোপাধ্যায়ের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পালটা দাবি করেছেন। এদিকে,পড়ুয়াদের সামনে স্কুলে ঢুকে প্রধানের এই দাদাগিরিকে ইস্যু করে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। বিজেপি নেতা সুজিত আগস্থি এই ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি শাসক দলকেও একহাত নিয়েছেন। ভোটের মুখে প্রধানের এই দাদাগিরি খানিক হলেও শাসক দলকে যে বিড়ম্বনায় ফেলেছে তা বলাই বাহুল্য।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇