চুড়ান্ত ভোটার তালিকায় নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ,কমিশনের বিরুদ্ধে দেওয়াল লিখন তৃণমূল কাউন্সিলারের।

রাজীব বাবুর অভিযোগ, বিজেপি (BJP) মদতেই প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারদের নাম বাদ দিয়েছে। তাঁর দাবী, তারা এতদিন যে আশঙ্কা করছিলেন তা, আজ সত্যি প্রমাণিত হল।

Update: 2026-02-28 16:26 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রথম দফার চুড়ান্ত ভোটার তালিকায় নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ,কমিশনের বিরুদ্ধে দেওয়াল লিখন তৃণমূল কাউন্সিলারের। শনিবার প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।আর এই তালিকায় নাম বাদ পড়ার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল হল তৃণমূল। এমনকি নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেওয়াল লিখন করে জনমত গড়ে তোলার জন্য নেমে পড়লেন বাঁকুড়া শহরের দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার রাজীব দে। তিনি স্থানীয় লোকজনকে নিয়ে এদিন বিক্ষোভ কর্মসুচিতে সামিল হন। রাজীব বাবুর অভিযোগ, বিজেপি (BJP) মদতেই প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারদের নাম বাদ দিয়েছে। তাঁর দাবী, তারা এতদিন যে আশঙ্কা করছিলেন তা, আজ সত্যি প্রমাণিত হল।

উদাহরণ হিসেবে তিনি তার ওয়ার্ডের প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ঘটনা তুলে ধরেন এদিন। তার এই বিক্ষোভ কর্মসুচিতে সাথ দেন শহরের ৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ভ্রমর চৌধুরীও।এদিকে,জেলা নির্বাচন দপ্তর সুত্রে জানা গেছে বাঁকুড়া জেলায় নাম বাদ গেছে ৩,৩৭৮ জনে। দপ্তরের দাবি,যাদের আম বাদ গিয়েছে তাঁরা আপিল করতে পারেন। নির্বাচন কমিশন জানাচ্ছে,ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বর্জন সংক্রান্ত বিষয়ে কেউ অসন্তুষ্ট হলে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ধারা ২৪ অনুযায়ী জেলা শাসকের কাছে আপিল করা যাবে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News