শাহকে জবাব দিতে আজ মমতার পালটা জোড়া সভা বাঁকুড়ায়।

আজ,রবিবার পালটা কর্মসূচিতে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওন্দা এবং ছাতনায় তাঁর জোড়া সভা ঘিরে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক পারদ।

Update: 2026-04-12 02:45 GMT

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : বাঁকুড়ার মাটিতে কার্যত শনিবার থেকেই শক্তি পরীক্ষায় নামে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শিবির। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জোড়া সভা ছিল —রামসাগর ও ঝাঁটিপাহাড়িতে, অন্যদিকে বড়জোড়ার সভা থেকে পাল্টা আক্রমণ শানান রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে এই জেলা যে রাজনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল এউ দুই শিবিরের মেগা সভার কর্মসূচিতে। শনিবার রামসাগরের সভা দিয়ে দিনের শুরু করেন অমিত শাহ। পরে ঝাঁটিপাহাড়িতে দ্বিতীয় সভায় তিনি রাজ্যের শাসকদলকে একাধিক ইস্যুতে নিশানা করেন। ‘সিন্ডিকেট রাজ’, দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে তিনি বলেন: 

বাংলায় পরিবর্তন অনিবার্য। একই সঙ্গে কৃষকদের প্রসঙ্গ টেনে আলুচাষীদের জন্য সিড হাব গড়ার আশ্বাসও দেন তিনি, যা জঙ্গলমহলের অর্থনীতিতে নতুন দিশা দেখাবে বলেই দাবি তাঁর।এরই পাল্টা বড়জোড়ার সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে সরাসরি দিল্লির সরকারের ওপর আনাস্থা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে জোর সওয়াল করেন তিনি। শুধু তাই নয়, ভোটমুখী বাংলার মাটি থেকেই দিল্লির সরকার ভেঙে ফেলার ডাকও দেন তৃণমূল সুপ্রিমো। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে ‘বাংলার সম্মান’ ও ‘বহিরাগত রাজনীতি’র প্রসঙ্গও।


 দুই শিবিরের ভাষণে স্পষ্ট, নির্বাচনের আগে লড়াই এখন তুঙ্গে। একদিকে কেন্দ্রের পরিবর্তনের ডাক, অন্যদিকে রাজ্যের অধিকার রক্ষার বার্তা—এই দুই সুরেই মুখরিত বাঁকুড়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,এই জেলায় ভোটের ফলাফল অনেকটাই প্রভাব ফেলতে পারে বৃহত্তর নির্বাচনী চিত্রে। আজ, রবিবার পালটা কর্মসূচিতে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওন্দা এবং ছাতনায় তাঁর জোড়া সভা ঘিরে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক পারদ। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওন্দার তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের সমর্থনে ওন্দা হাইস্কুল মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভার পরেই ছাতনার তৃণমূল প্রার্থী স্বপন কুমার মন্ডলের সমর্থনে শালচূড়া ফুটবল মাঠে জনসভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

রবিবারে এই জোড়া সভায় পালটা আক্রমণে কতখানি ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর রয়েছে বাংলার রাজনৈতিক মহলের তা বলাই বাহুল্য।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Full View


Tags:    

Similar News