প্রার্থী পছন্দ নয়? বাড়িতে বসে থাকুন! বড়জোড়ায় কড়া বার্তা কল্যাণের।

জেলার রাজনৈতিক মহলের মতে, বাঁকুড়া, ছাতনা, বড়জোড়া, বিষ্ণুপুর ও ওন্দার মতো কয়েকটি আসনে গোষ্ঠী কোঁদল তৃণমূল প্রার্থীদের চাপে ফেলতে পারে। ভোটের আগে সেই ভাঙন মেরামত করতেই দল সক্রিয় হয়েছে। আর সেই কারণেই কর্মীসভা থেকে একের পর এক কঠোর বার্তা দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Update: 2026-04-06 15:59 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন :প্রার্থী ঘোষণার পর আর দ্বিধা নয়—দলের হয়ে মাঠে নামতেই হবে। আর যদি প্রার্থী পছন্দ না হয়, তা হলে বাড়িতে বসে থাকুন, বাইরে বের হবেন না। বড়জোড়ার কর্মীসভা থেকে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভার মঞ্চ থেকে তিনি স্পষ্ট করে বলেন, ‘‘গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জিলা পরিষদে জিতব আর এমপি-এমএলএ ভোটে দলকে হারাব—এ সব আর চলবে না।’’ দলীয় শৃঙ্খলা ভাঙলে কোনও রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি তাঁর গলায়। প্রসঙ্গত, বড়জোড়া কেন্দ্রে এ বার প্রার্থী করা হয়নি বিদায়ী বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে। তাঁর বদলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই টিকিট পেয়েছেন জেলার পরিচিত উদ্যোগপতি গৌতম মিশ।

যিনি আবার  শ্যাম মিশ্র নামেই বেশী পরিচিত। দলীয় সূত্রে খবর, প্রার্থী পদের দৌড়ে ছিলেন জিলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ এবং তাঁর স্বামী সুখেন বিদও। শেষ পর্যন্ত শ্যাম মিশ্রকেই প্রার্থী করে দল।এর পর থেকেই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত মিলছে বলে দাবি দলের একাংশের। বিশেষ করে সুখেন-অর্চিতা শিবিরের একাংশ এখনও শ্যাম মিশ্রের প্রচারে সক্রিয় নয় বলে অভিযোগ। যদিও বিদায়ী বিধায়ক অলোক মুখোপাধ্যায় নিজে প্রচারে নেমেছেন, তাঁর সংগঠন এখনও পুরো দমে কাজে নামেনি বলেই খবর।এই পরিস্থিতির খবর রাজ্য নেতৃত্বের কাছেও পৌঁছেছে। বাঁকুড়ার ভূমিপুত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি আঁচ করেছেন। এর আগে বাঁকুড়া শহরে কাউন্সিলরদের সতর্ক করেছিলেন তিনি।

এ বার ছাতনার পর বড়জোড়াতেও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে একই সুরে কড়া বার্তা দিলেন সাংসদ। জেলার রাজনৈতিক মহলের মতে, বাঁকুড়া, ছাতনা, বড়জোড়া, বিষ্ণুপুর ও ওন্দার মতো কয়েকটি আসনে গোষ্ঠী কোঁদল তৃণমূল প্রার্থীদের চাপে ফেলতে পারে। ভোটের আগে সেই ভাঙন মেরামত করতেই দল সক্রিয় হয়েছে। আর সেই কারণেই কর্মীসভা থেকে একের পর এক কঠোর বার্তা দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News