তৃণমূল হাত মেলাল বিজেপির সাথে! ওন্দায় ভোটের ভিন্ন ছবি।

ওন্দার বিদায়ী বিধায়ক তথা ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখাকে দেখেই করজোড়ে এগিয়ে যান তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত, নমস্কারও জানান,সাথে বেস্ট অফ লাক বলে শুভেচ্ছা বিনিময়ও করেন। তবে,অমর বাবু করমর্দন করলেও পালটা কোন মন্তব্য না করেই তিনি এগিয়ে যান।যা নিয়ে আক্ষেপ চেপে রাখতে পারেন নি সুব্রত বাবুও।

Update: 2026-04-06 07:26 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : রাজনৈতিক সৌজন্য,না রাজনীতির কুটনৈতিক চাল?এই নিয়ে এখন জেলার রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে চর্চা তুঙ্গে! রবীবাসরীয় প্রচারে ওন্দা বাজারে যুযুধান দুই প্রার্থীর মধ্যে করমর্দন কে কেন্দ্র করেই এই চর্চা সাড়া ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতির আঙ্গিনাতেও। এদিন,ওন্দা বাজারে সাবজি কেনাকাটা করতে বেরিয়েছিলেন ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত ওরফে গোপে।আর সেই সময় অনুগামী ও দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচার করছিলেন ওন্দার বিদায়ী বিধায়ক তথা ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা তাঁকে দেখেই করজোড়ে এগিয়ে আসেন তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। নমস্কারও জানান,একই সাথে বেস্ট অফ লাক বলে শুভেচ্ছা বিনিময়ও করেন। তবে,অমর বাবু করমর্দন করলেও পালটা কোন মন্তব্য না করেই এগিয়ে যান।

ভোটের এই অন্য মুহূর্তের ভিডিও বন্দি হয়েছে বাঁকুড়া২৪x৭ এর ক্যামেরায়। এদিকে, অমর বাবুকে সুব্রত বাবু বেস্ট অফ লাক বললেও অমর বাবু কোন প্রত্যুত্তরে শুভেচ্ছা বার্তা জানান নি!আর এই আক্ষেপ চেপে রাখতে পারেন নি তৃণমূল প্রার্থী সুব্রত দত্তও।তাঁর আক্ষেপের কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এবার ওন্দা বিধানসভায় তৃণমূল বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল। এই আবহে দুই মহারথীর এই করমর্দন জনতা জনাদর্ন কি ভাবে নেন? সেটাই এখন দেখার? তবে, তাদের অনেকেরই দাবি, রাজনৈতিক আবহে এমন সৌজন্য অটুট থাকুক। রাজনীতিতে নীতির লড়াই জারি থাক,আর ব্যক্তির লড়াই নিপাত যাক৷ ভোট হোক শান্তির আবহে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News