বাংলায় এখনও ৫০ লাখ ভুয়ো ভোটার! বাঁকুড়ায় এসে বিস্ফোরক দিলীপ ঘোষ। পাশাপাশি,তিনি হাওড়া এনকাউন্টার নিয়েও রাজ্যের শাসক দলকে একহাত নেন।
বাংলায় এখনও ৫০ লাখ ভুয়ো ভোটার রয়েছে এই অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন,এর আগেও এই ভুয়ো ভোটারদের ভোটেই তিনবার ক্ষমতায় এসেছে তৃণমূল। তবে এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাই আর পারবে না।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাংলায় ভোটের আগে গ্রামে গ্রামে এনকাউন্টার শুরু হয়ে গেছে বলে অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হাওড়া এনকাউন্টার ঘটনার পরিপ্রেক্ষিতে,আজ বাঁকুড়া শহরে জন সম্পর্ক যাত্রায় যোগ দিয়ে মাচানতলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই প্রতিক্রিয়া দেন। তাঁর দাবি,বাংলায় এখনও প্রায় ৫০ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। ভয়ের পরিবেশ তৈরি করে আসল ভোটারদের ভোটদানে বাধা দিয়ে নকল ভোটারদের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল কংগ্রেস।দিলীপ ঘোষ বলেন,এর আগেও একইভাবে তিনবার ক্ষমতায় এসেছে তৃণমূল। তবে এবার কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাই আর পারবে না। ভোট নিরপেক্ষ হবে। এবং বাংলা দখল করবে বিজেপি।
তিনি আরও বলেন, এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভুতুড়ে ভোটারদের নাম বাদ যাবে, ফলে প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত হবে। এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে গেছে। এদিন বাঁকুড়ার মাচানতলায় জন সম্পর্ক যাত্রা সেরে পুরন্দরপুর গ্রামে চাটাই বৈঠকে অংশ নেন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇