পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট আজ,বিকেল ৪টেয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক।

দিল্লীর বিজ্ঞান ভবন থেকে ঘোষণা সম্ভাবনা, সূত্রের দাবি পশ্চিমবঙ্গে ২–৩ দফায় ভোট; প্রথম দফা ১৫ এপ্রিলের পর, বাঁকুড়া থাকতে পারে প্রথম দফায়।

Update: 2026-03-15 05:24 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আজ বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। সেখান থেকেই পাঁচ রাজ্যের ভোট সূচি, মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ, ভোটগ্রহণ ও ফল ঘোষণার সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এবার ২ থেকে ৩ দফায় বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দফার ভোট ১৫ এপ্রিলের পর হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।


 জেলা প্রশাসনের একটি মহলের অভিমত রাজ্যের প্রথম দফায় বাঁকুড়ার ভোট হতে পারে,বিশেষ করে জঙ্গলমহলের আসন গুলিতে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে নির্বাচন কমিশনের তরফে আজ বিকেলের সাংবাদিক বৈঠকেই ।ফলে রাজ্যের রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসন ও সাধারণ ভোটারদের নজর এখন নির্বাচন কমিশনের ঘোষণার দিকেই।



Tags:    

Similar News