বিজেপি সরকারে এলে, মন্ত্রী হলে আরও দাপট বাড়বে অমরনাথের! প্রার্থী পদ ঘোষণার আগেই সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক তুঙ্গে,পালটা কটাক্ষ তৃণমূলের।
যদিও পুরো বিষয়টি নিয়ে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা জানান, মন্ত্রী হওয়া নিয়ে তিনি তেমন কিছু ভাবছেন না। তবে আসন্ন নির্বাচনে ওন্দা বিধানসভায় আরও বড় ব্যবধানে বিজেপির জয় হবে বলেই আশাবাদী তিনি। এখন দেখার,এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক তরজা আর কতটা চড়ে!
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিজেপি সরকারে এলে, মন্ত্রী হলে আরও দাপট বাড়বে অমরনাথের! প্রার্থী পদ ঘোষণার আগেই সুকান্ত মজুমদারের এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে,পালটা কটাক্ষ তৃণমূলের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্যের জেরে বাংলার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে।সোমবার ওন্দায় সুকান্ত বাবু চায়ের আড্ডায় চায়ের ভাঁড়ে চুমুক দিতে,দিতে বলেন 'বাঁকুড়ার ওন্দা বিধানসভা জুড়ে অমর বাবুর এখনই বিধায়ক হিসেবে যথেষ্ট দাপট রয়েছে। আর বিজেপি যদি রাজ্যে সরকার গড়ে, তাহলে মন্ত্রী হলে সেই দাপট আরও বাড়বে! সোমবার রাতে ওন্দায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে এসে চায়ের আড্ডায় এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আর এই মন্তব্যের পর কার্যত অমর বাবুর অনুগামীরা উৎফুল্ল।
এদিন,রাজনৈতিক কর্মসূচির ফাঁকে স্থানীয় একটি চায়ের দোকানে বসে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও দলীয় কর্মীদের সঙ্গে চায়ে চুমুক দিতে দিতেই এই মন্তব্য করেন তিনি। আর প্রার্থী পদ ঘোষণার আগেই এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক।এদিকে সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার উত্তম কুমার বিট এই মন্তব্যকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে পাল্টা আক্রমণ শুরু করেছেন।যদিও পুরো বিষয়টি নিয়ে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা জানান, মন্ত্রী হওয়া নিয়ে তিনি তেমন কিছু ভাবছেন না। তবে আসন্ন নির্বাচনে ওন্দা বিধানসভায় আরও বড় ব্যবধানে বিজেপির জয় হবে বলেই আশাবাদী তিনি।
এখন দেখার,এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক তরজা আর কতটা চড়ে!
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇