তালডাংরা বিধানসভার চার্জশিট পেশ বিজেপির,বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন সাংসদ সৌমিত্র খাঁ।
চার্জশিট পেশের পর সাংবাদিক বৈঠকে সৌমিত্র খাঁ বলেন, “তালডাংরার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই চার্জশিট সেই বঞ্চনার দলিল। মানুষের অধিকার আদায়ের লড়াই চলবে।”
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : তালডাংরা বিধানসভাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ। শনিবার বিকেলে বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজে সাংবাদিক বৈঠক করে তালডাংরা বিধানসভার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরে ‘চার্জশিট’ প্রকাশ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।সাংবাদিক সম্মেলনে সৌমিত্র খাঁ অভিযোগ করেন, তালডাংরায় প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি এবং উন্নয়নের নামে সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা দীর্ঘদিন ধরেই চলে আসছে। তাঁর দাবি, সরকারি প্রকল্পের সুফল ঠিকমতো সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না, যার ফলে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।চার্জশিটে বিশেষভাবে তুলে ধরা হয়— প্রশাসনিক অকার্যকারিতা,বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ,উন্নয়নের নামে অনিয়ম,
এবং সাধারণ মানুষের সমস্যা ও বঞ্চনার চিত্র। সাংবাদিক বৈঠকে সৌমিত্র খাঁ বলেন, “তালডাংরার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই চার্জশিট সেই বঞ্চনার দলিল। মানুষের অধিকার আদায়ের লড়াই চলবে।”এই চার্জশিট প্রকাশের পর এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। শাসক-বিরোধী টানাপোড়েনে তালডাংরা রাজনীতি আরও সরগরম হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পুরো ঘটনার আপডেট পেতে ক্লিক করুন নিচের ভিডিওতে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇