জেলার মোট ১২ টি বিধানসভা আসনের মধ্যে বামেরা ১১ টিতে এবং বিজেপি ১০ আসনে প্রার্থী ঘোষণা করল। দেখে নিন কোন আসনে কে প্রার্থী? কোন আসন এখনও ঝুলে রইল?
বাঁকুড়া জেলার ১২ বিধানসভার মধ্যে ১০ টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। জেলার সদরের বাঁকুড়া এবং মল্লভূম বিষ্ণুপুর বিধানসভার প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।আর বামেরা শালতোড়া আসন বাদ দিয়ে বাকি ১১ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : নির্বাচন ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যে সবার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এদিন প্রার্থী তালিকা ঘোষণা করেন। বাঁকুড়া জেলার ১২ আসনের মধ্যে ১১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। এখনও শালতোড়া বিধানসভার প্রার্থীর নাম ঠিক হয়নি। বামেদের হেভীওয়েট প্রার্থী হিসেবে জেলার রানীবাঁধ বিধানসভায় দেবলীনা হেমব্রম এবং বাঁকুড়া বিধানসভায় অভয় মুখোপাধ্যায় রয়েছেন। অন্যদিকে, বিজেপি এদিন বাঁকুড়া জেলার ১২ বিধানসভার মধ্যে ১০ টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন। জেলার সদরের বাঁকুড়া এবং মল্লভূম বিষ্ণুপুর বিধানসভার প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাই নিয়ে জেলার রাজনৈতিক মহলে চর্চা এখন তুঙ্গে। এদিকে, নানা জল্পনাও চলছে পুরোদমে।
জেলার অন্যন্য বিজেপি বিধায়করা এবার টিকিট পেলেও বাঁকুড়া সদরের নীলাদ্রি দানার প্রার্থী পদ এখনও নিশ্চিত কিনা? তা নিয়ে বিজেপি জেলা কার্যকর্তাদের মধ্যেও সন্দেহ দানা বেঁধেছে। এদিকে, প্রার্থী পদ ঘোষণার আগেভাগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ নীলাদ্রি দানাকে ফের বিধায়ক নির্বাচিত করার আহবান জানান ঢলডাঙ্গার দলীয় কর্মসূচিতে তার পর বাঁকুড়ার আসনে বিজেপি প্রার্থীর নাম ঝুলে থাকা নিয়ে নানা জল্পনা চলছে। এখন দেখার বিজেপি এই দুই আসনে কবে এবং কাদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে? সেদিকেই নজর রইল জেলার রাজনৈতিক মহলের।আসুন এবার একনজরে দেখে নেওয়া যাক বাম ও বিজেপির ঘোষিত প্রার্থীদের তালিকা। দুই তালিকায় যেমন নতুন মুুখ রয়েছে,তেমনি পুরানো জেলায় হেভিওয়েট হিসেবে স্বীকৃতরাও আছেন। বিজেপির একগুচ্চ্ছ বিদায়ী বিধায়কও প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন।📌
বাম ও বিজেপির প্রার্থী তালিকা :
বাঁকুড়া জেলার বামফ্রন্ট প্রার্থীদের তালিকা:
🏛️ বড়জোড়া – সুজিত চক্রবর্তী (CPI-M)
🏛️ ওন্দা – অসিত শর্মা (AIFB)
🏛️ বিষ্ণুপুর – দিবাকর ঘোষ (CPI-M)
🏛️ কোতুলপুর (সংরক্ষিত) – রামচন্দ্র রায় (CPI-M)
🏛️ ইন্দাস (সংরক্ষিত) – মোনা মল্লিক (CPI-M)
🏛️ সোনামুখী (সংরক্ষিত) – অজিত রায় (CPI-M)
🏛️ ছাতনা – রাজীব কর (RSP)
🏛️ রানিবাঁধ (তপশিলি জনজাতি) – দেবালিনা হেমব্রম (CPI-M)
🏛️ রাইপুর (তপশিলি জনজাতি) – রাম মান্ডি (CPI-M)
🏛️ তালডাংরা – দেবকান্তি মোহান্তি (CPI-M)
🏛️ বাঁকুড়া – অভয়ানন্দ মুখার্জি (CPI-M) 🗳️
এবার এক নজরে দেখুন বিজেপির ঘোষিত প্রার্থীদের তালিকা।
📍 শালতোড়া (SC) – শ্রীমতী চন্দনা বাউরি
📍 ছাতনা – শ্রী সত্যনারায়ণ মুখোপাধ্যায়
📍 রানিবাঁধ (ST) – শ্রী খুদিরাম টুডু
📍 রায়পুর (ST) – শ্রী ক্ষেত্র মোহন হাঁসদা
📍 তালডাংরা – শ্রী সৌভিক পাত্র
📍 বড়জোড়া – শ্রী বিলেশ্বর সিংহা
📍 ওন্দা – শ্রী অমরনাথ শাখা
📍 কোতুলপুর (SC) – শ্রী লক্ষ্মীকান্ত মজুমদার
📍 ইন্দাস (SC) – শ্রী নির্মল কুমার ধাড়া
📍 সোনামুখী (SC) – শ্রী দিবাকর ঘরামী
⏳ এখনও প্রার্থী ঘোষণা হয়নি
📍 বাঁকুড়া
📍 বিষ্ণুপুর এই দুই আসনে।