ক্ষনিকের কালবৈশাখীর দাপটে শহরে ভাঙ্গল গাছ,উপড়ে পড়ল বৈদ্যুতিক খুঁটি,গাছ হটাতে পথে নামল পুলিশ।

Update: 2022-04-29 16:44 GMT

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :ক্ষনিকের কালবৈশাখীর দাপটে বাঁকুড়া শহরের বিভিন্ন যায়গায় ভেঙ্গে পড়ল গাছ,উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটিও। তবে, হতাহতের কোন খবর নেই।শহরের মাচানতলায় সেন্ট্রাল ব্যাঙ্ক লাগোয়া একটি বড়ো গাছ ভেঙ্গে পড়ে।গাছের ডাল ভেঙ্গে পড়ায় একটি গাড়ী ক্ষতিগ্রস্ত হয়।এছাড়া পলাশতলা এলাকাতেও গাছ ভেঙ্গে পড়ার খবর মিলেছে। শহরের সতীঘাট এলাকায় রাস্তার মধ্যে ভেঙ্গে পড়া গাছের ডালপালা পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়।খবর পেয়ে রাস্তা থেকে ভেঙ্গে পড়া গাছ সরাতে কোমর বেঁধে নেমে পড়ে পুলিশ।

 এবং রাস্তা যান চলাচলের উপযুক্ত করে তোলেন। শহরের রামপুর,নতুনচটি, চাঁদমারিডাঙ্গা,কলেজরোড এলাকায় গাছ ভেঙ্গে পড়ে বলে জানা গেছে। অন্যদিকে, শহরের রামপুরের পাথরাগোড়া সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে এদিন। এদিকে,ক্ষনিকের এই কালবৈশাখীতে বৃষ্টিতে মন না ভরলেও খানিক গরম থেকে স্বস্তি মেলায় খুশি শহরবাসী।বাঁকুড়া শহর জুড়ে কালবৈশাখীর দাপট ক্ষনিকের জন্য স্থায়ী হলেও জেলার সর্বত্র কালবৈশাখীর সমান দাপট ছিলনা। বাঁকুড়া সদর শহর ছাড়া বড়জোড়ার একাংশে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে।


 তবে, বড়জোড়ার এলাকায় শিলাবৃষ্টি হয় এদিন।সোনামুখীর কিছু এলাকাতেও বৃষ্টির খবর মিলেছে। তবে বিষ্ণুপুর জুড়ে তেমন বৃষ্টি হয়নি। তবে এখানে খানিক ঝড়ের খবর নিলেছে।তবে,জেলার জঙ্গলমহলে কালবৈশাখীর দেখা মেলেনি এদিন।

👁️দেখুন 🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News