কালবৈশাখীর ঝড়ে লক্ষ্যাতড়া মহাশ্মশানের চুল্লি ভেঙ্গে বিপত্তি,মল্লায় ভাঙ্গল হরিনাম সংকীর্তনের মন্ডপ।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কালবৈশাখীর ঝড়ের দাপটে শনিবার ভেঙ্গে পড়ে লক্ষ্যাতড়া মহাশ্মশানের ইলেক্ট্রিক চুল্লীর চিমনি। এমনকি লোহার বিশাল চিমনি ভেঙ্গে পড়ার সময় ক্ষতিগ্রস্ত হয় মহাশ্মশানের সীমানা প্রাচীরের বেশ খানিকাংশ। পাশাপাশি,আচমকা চিমনি ভেঙ্গে পড়ায় ব্যহত হয় ইলেকট্রিল চুল্লীতে শবদাহের কাজও।ঝড় বৃষ্টির সময় আচমকা ঝড়ের দাপটে বিকট আওয়াজে সীমানা প্রাচীরের ওপর ভেঙ্গে পড়ে চিমনিটি। শব্দ শুনে টের পান মহাশ্মশানের সাধুরা।
অন্যদিকে, মহাশ্মশানের অদুরে মল্লা এলাকায় একটি হরিনাম সংকীর্তনের মন্ডপ ঝড়ের তান্ডবে মাটিতে ভেঙ্গে পড়ে।সেই সময় মন্ডপের মধ্যেই হরিনাম করছিলেন একদল কীর্তনীয়া৷ তারা সকলেই বাঁশের ভেঙ্গে পড়া মন্ডপের ভেতর চাপা পড়ে যান।তবে পুরোহিত ও এক কীর্তনীয়া ছাড়া বাকি সকলেই তৎপরতায় সাথে বেরিয়ে আসায় বিপদ এড়ানো গেছে। পরে অবশ্য পুরোহিতকে সকলে টেনে বের করেন। এবং কীর্তনীয়া মন্ডপের ভেতরে থাকলেও তার আঘাত লাগেনি। তার গায়ে কোন বাঁশ ভেঙ্গে না পড়ায় ওই অবস্থায় তিনি হরিনাম চালিয়ে যান।
কালবৈশাখীর দাপটে বাঁকুড়া শহর সহ বিভিন্ন এলাকায় গাছ,বৈদ্যুতিক খুঁটি,ও ঘর,বাড়ি ভেঙ্গে পড়ার খবর মিলছে। ঝড়ে আম ঝরে পড়ায় ক্ষতি
হয়েছে আম চাষেও।
👁️দেখুন 🎦ভিডিও। 👇