যোগী আদিত্যনথের পাঠানো আবির দিয়ে বাঁকুড়ার পঞ্চজন্য ভবনে সংঘ পরিবারের সদস্যদের সাথে হোলি খেললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : উত্তর প্রদেশের বিজেপির "বিজয় আবির" এসে পৌঁছাল বাঁকুড়ায়। খোদ যোগী আদিত্যনাথের পাঠানো এই আবির দিয়ে এবার দোল খেললেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার৷ তিনি দোলের আগের দিন দিল্লী থেকে বাঁকুড়ায় ফেরেন।আর সাথে করে নিয়ে আসেন যোগীজীর পাঠানো আবিরের প্যাকেট। দোলের দিন সকালে বাঁকুড়া শহরের রামপুরের পাঞ্চজন্য ভবনে সংঘ পরিবারের সদস্য এবং কার্যকতা ও দলীয় কর্মী,সমর্থকদের সাথে এই আবির দিয়ে হোলি উৎযাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী। আর যোগী আদিত্যনাথের পাঠানো আবির মাখার সুযোগ মেলায় বেজায় খুশী সংঘ পরিবারের যুব সদস্যরাও।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীর পাঞ্চজন্য ভবনে আসার খবর পেয়ে সেখানে অনেকেই হাজির হন। উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ অন্যান্য জেলার নেতারাও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন,যোগী আদিত্যনাথের পাঠানো আবির তিনি দিল্লী থেকে সঙ্গে এনেছেন। এবং এই আবির দিয়েই এবার হোলির উৎসবে মেতেছেন তিনি।
👁️দেখুন 🎦ভিডিও। 👇