ঐতিহাসিক রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত,শহর জুড়ে অকাল দীপাবলী।

এই জয়ের নায়ক সঞ্জু স্যামসন। মাত্র ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৯৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। অল্পের জন্য হাতছাড়া হয় সেঞ্চুরি, তবে তাঁর দুরন্ত ইনিংসেই আসে ঐতিহাসিক জয়।

Update: 2026-03-02 02:49 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপে ঐতিহাসিক জয় ভারতের! কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ভারত। ১৯৬ রানের বিশাল লক্ষ্য মাত্র ৪ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭৩ রান তাড়া করে জিতেছিল ভারত।এই জয়ের নায়ক সঞ্জু স্যামসন। মাত্র ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৯৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। অল্পের জন্য হাতছাড়া হয় সেঞ্চুরি, তবে তাঁর দুরন্ত ইনিংসেই আসে ঐতিহাসিক জয়।রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। দ্রুত আউট হন অভিষেক শর্মা (১০) ও ইশান কিষান (১০)।

পরে স্যামসন ও সূর্যকুমার যাদব ৩৫ বলে ৫৮ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান ভারতকে। সূর্যকুমার করেন ১৮ রান এবং তিলক ভার্মা ২৭ রান যোগ করেন। শেষ মুহূর্তে স্যামসনের ঝড়ো ব্যাটিংয়েই জয় নিশ্চিত হয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান — রোমারিও শেফার্ডকে ছক্কা ও চার মেরে ম্যাচ শেষ করেন স্যামসন। আগামী ৪ই মার্চ কলকাতায় প্রথম সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জিল্যান্ড এবং ৫ই মার্চ মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম ইংল্যান্ড। জয়ের আনন্দে শহর বাঁকুড়া জুড়ে ছিল বাঁধন ছাড়া উল্লাস। পাশাপাশি আতসবাজীর রোশনাইয়ে বসন্তেই দীপাবলীর আবহ তৈরি সারা শহর জুড়ে। সবার আশা ভারত আবার ক্রিকেটে জগত সভায় শ্রেষ্ঠ আসল ছিনিয়ে নেবে। যা কেবল সময়ের অপেক্ষা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News