মানবিকতার জয়ে বাঁকুড়া গর্বিত: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অর্পণের পাশে দাঁড়ানো সকলকে কৃতজ্ঞতা Bankura24x7-এর।

আমরা গত কালি অর্পণের পাশে দাঁড়ানোর আবেদন জানাই। সেই আবেদনে সাড়া দিয়ে জেলা পুলিশ থেকে শুরু করে স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ভবানী মোদক,উত্তম বীট সহ অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।

Update: 2026-02-04 13:13 GMT

বাঁকুড়া২৪xপ্রতিবেদন : বাঁকুড়া ২৪x৭পরিবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সকলকে যাঁরা, আমাদের আবেদনে সাড়া দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ওন্দার হরিহরপুর গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ ধীবর ও তার পররিবারের প্রতি৷ পাশে দাঁড়িয়ে শক্তি যুগিয়েছেন এই মাধ্যমিক পরীক্ষার্থীকে। গত কাল অর্পনের বসত বাড়িতে আগুন লেগে যায়। আসবাবপত্র,টাকা, জরুরী কাগজপত্র,খাবার দাবার ও অর্পণের বইপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।আমরা এই ঘটনার খবর প্রকাশের সাথে,সাথে অর্পণের পাশে দাঁড়ানোর আবেদন জানাই। সেই আবেদনে সাড়া দিয়ে জেলা পুলিশ থেকে শুরু করে স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ভবানী মোদক,উত্তম বীট সহ অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।

সেই সাথে ধন্যবাদ জানাই, অর্পনের গৃহশিক্ষক দেবজিৎ মুখোপাধ্যায়কেও। তিনিই প্রথম আমাদের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানান। এভাবে সকলে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় আপ্লুত অর্পন ও তার পরিবারও। আমদের অর্পণের প্রতি শুভকামনা রইল।সে যেন মাধ্যমিকে বাকি পরীক্ষা গুলো ভালো ভাবে দিতে পারে। সেই সাথে আমাদের দর্শকদের প্রতিও আবেদন রইল,তারাও অর্পণের পাশে দাঁড়াতে এবং সহায়তার হাত বাড়িয়ে তার সাথে লড়াইয়ের শরিক হওয়ার।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View




Tags:    

Similar News