মাধ্যমিকের প্রথম দিনে বাংলায় বাজীমাৎ পরীক্ষার্থীদের,প্রশ্ন সহজ হওয়ায় খুশীর জোয়ার।

Update: 2026-02-02 10:22 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : মাধ্যমিকের প্রথম দিনেই বাজিমাত পরীক্ষার্থীদের!মা ধ্যমিকের প্রথম দিনে বাংলা পরীক্ষায় দারুণ স্বস্তিতে পরীক্ষার্থীরা। প্রশ্ন ছিল বেশ সহজ ও পাঠ্যসূচির মধ্যেই। তাই পরীক্ষা শেষ হতেই মুখে হাসি, আত্মবিশ্বাসে ভরপুর বাঁকুড়ার পড়ুয়ারা।কেউ বলছে, “প্রশ্ন দেখে ভয় কেটে গিয়েছে”, কেউ আবার জানাচ্ছে, “লেখা ভালো হয়েছে, অনেকটাই কমন এসেছিল।” অভিভাবকদের মধ্যেও দেখা গেল খুশির আবহ। স্কুল গেটের বাইরে অপেক্ষার পর সন্তানদের মুখে হাসি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অনেকেই।মাধ্যমিকের শুরুটা ভালো হওয়ায় এখন বাড়তি আত্মবিশ্বাস নিয়ে পরের পরীক্ষার প্রস্তুতিতে নামছে পরীক্ষার্থীরা।

বাঁকুড়ার শিক্ষা মহলে আজ যেন খুশির জোয়ার।পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে দেখুন এই ভিডিও প্রতিবেদন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇

Full View


Tags:    

Similar News