টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত! সারা দেশে জয়ের উল্লাস, বাঁকুড়াতেও উৎসবের ঢেউ।

ভারতের এই জয়ের খবরে বাঁকুড়া শহরজুড়ে শুরু হয় আনন্দ উদযাপন। পাড়ায় পাড়ায় পটকা ফাটানো, আতসবাজি এবং জাতীয় পতাকা হাতে বিজয় মিছিলের ছবি চোখে পড়ে। রাত গভীর পর্যন্ত চলে এই উদযাপন।

Update: 2026-03-06 03:11 GMT

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে এই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানের বিশাল স্কোর তোলে। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তিনি মাত্র ৪২ বলে ৮৯ রান করে ভারতের বড় স্কোর গড়ার পথ তৈরি করে দেন। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও লড়াই চালিয়ে যায় শেষ মুহূর্ত পর্যন্ত। বিশেষ করে মিডল অর্ডার ব্যাটার জ্যাকব বেথেল একাই ভারতের বোলারদের চাপে ফেলেন। তিনি মাত্র ৪৮ বলে ১০৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

তার ইনিংসে ছিল আটটি চার এবং সাতটি ছক্কা। বেথেল যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা ছিল।তবে, শেষ ওভারের প্রথম বলেই বেথেল রান আউট হয়ে গেলে ইংল্যান্ডের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৪৬ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস এবং ৭ রানে জয় পায় ভারত। এই জয়ের ফলে ভারত চতুর্থবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল। এর আগে ২০০৭, ২০১৪ এবং ২০২৪ সালে ফাইনাল খেলেছিল ভারতীয় দল। একই সঙ্গে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এদিকে ভারতের এই জয়ের খবরে বাঁকুড়া শহরজুড়ে শুরু হয় আনন্দ উৎসব।

পাড়ায় পাড়ায় পটকা ফাটানো, আতসবাজি এবং জাতীয় পতাকা হাতে বিজয় মিছিলের ছবি চোখে পড়ে। রাত গভীর পর্যন্ত চলে এই উদযাপন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇

Full View


Tags:    

Similar News