নিষ্ক্রিয় করতেই বিস্ফোরণ! কেঁপে উঠল ডিহিপাড়া—সোনামুখীতে দামোদরে উদ্ধার হওয়া তিনটি মর্টার নিষ্ক্রিয় করল সেনা।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : নিষ্ক্রিয় করতেই বিস্ফোরণ! কেঁপে উঠল ডিহিপাড়া—সোনামুখীতে দামোদরে উদ্ধার তিনটি মর্টার নিষ্ক্রিয় করল সেনা। বালির নিচে লুকিয়ে ছিল যুদ্ধের বিস্ফোরক! সোনামুখীর দামোদর নদীর রাঙামাটি ফেরিঘাটে বালি তুলতে গিয়েই উঠে আসে ৩টি বিশাল মর্টার। এগুলি নিষ্ক্রিয় করল সেনা বাহিনী। নিষ্ক্রিয় করতেইবিকট শব্দে—কেঁপে ওঠে গোটা ডিহিপাড়া এলাকা!বিশেষজ্ঞদের দাবি, এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত হত।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇