ভুয়ো ভোটারের অভিযোগ পত্রের রিসিভ কপি না দিলে জেলাশাসকের দপ্তরে আমরণ অনশন ধর্নার হুমকি সৌমিত্রের।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ভুয়ো ভোটারের অভিযোগপত্র দাখিল করেও রিসিভ কপি না পাওয়ার অভিযোগে ফের সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, আগামীকালের মধ্যে ভুয়ো ভোটারের অভিযোগপত্রের রিসিভ কপি না দেওয়া হলে বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে আমরণ অনশন-ধর্নায় বসবেন তিনি।ভুয়ো ভোটারের অভিযোগপত্র দাখিল করেও রিসিভ কপি না পাওয়ার অভিযোগে ফের সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, আগামীকালের মধ্যে অভিযোগপত্রের রিসিভ কপি না দেওয়া হলে বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে আমরণ অনশন-ধর্নায় বসবেন তিনি। এদিন বাঁকুড়া শহরে বিজেপির ‘বিবেক যাত্রা’ কর্মসূচিতে অংশ নেন সৌমিত্র খাঁ। হিন্দু হাই স্কুল মাঠ থেকে মাচানতলার আকাশ মুক্ত মঞ্চ পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, জেলাশাসকের নির্দেশে AERO দপ্তরে ভুয়ো ভোটারের অভিযোগ জমা নেওয়া হলেও ইচ্ছাকৃতভাবে কোনও রিসিভ কপি দেওয়া হচ্ছে না। সৌমিত্র খাঁর দাবি, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র মিলিয়ে প্রায় দুই লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। বিষয়টি গণতন্ত্রের পক্ষে মারাত্মক বলে উল্লেখ করে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ভোটের আগে এই অভিযোগকে ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে সব রাজনৈতিক শিবির। সৌমিত্র খাঁর দাবি, বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র মিলিয়ে প্রায় দুই লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। বিষয়টি গণতন্ত্রের পক্ষে মারাত্মক বলে উল্লেখ করে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
ভোটের আগে এই অভিযোগকে ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে সব রাজনৈতিক শিবির তা বলাই বাহুল্য।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇