হুমকি মেইলের জেরে বোমাতঙ্ক বাঁকুড়া তেও, প্রায় আড়াই ঘন্টা পাসপোর্ট অফিস ও পোস্ট অফিসের পরিষেবা বন্ধ।
জানা গেছে এই মেইল কারা,কিভাবে পাঠিয়েছে,কোথা থেকে পাঠিয়েছে, তার কিনারা করতে রাজ্য পুলিশের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নেমেছে৷ আদালতের হুমকির জের কাটতে না কাটতে এদিনের এই হুমকি মেইল কান্ডের কিনারা করতে এখন তৎপরতা তুঙ্গে।
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ভরদুপুরে কার্যত গোটা রাজ্য জুড়ে বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়ায়।দুপুর ঠিক ১টা ১৫ মিনিটে বিস্ফোরণ হবে বলে হুমকি মেইল পাঠানো হয় কলকাতা আরপিওতে। সেখানে বলা আছে, রাজ্যের পাসপোর্ট অফিসগুলিতে সায়নাইড মিশ্রিত আরডিএক্স রাখা আছে। তড়িঘড়ি রাজ্যের পোস্ট অফিস গুলিতে সতর্কবার্তা পাঠানো হয়। বাঁকুড়াতেও এই সতর্কবার্তা আসা মাত্র, পোস্ট অফিসের তরফে পুরো বিষয়টি জেলা পুলিশের নজরে আনা হয়।এরপর পুরো পোস্ট অপিস ও পাসপোর্ট অফিস খালি করে তল্লাশি শুরু করে পুলিশ। এর আগে রাজ্যের একাধিক আদালতে এমন হুমকির পর এবার পোস্ট অফিসের পাসপোর্ট অফিসগুলিতে আতঙ্ক ছড়াল। তার জেরে বাঁকুড়া শহরের মাচানতলায় হুমকি দ্রুত কর্মী ও গ্রাহকদের দফতর থেকে বের করে দেওয়া হয়।
বৃহস্পতিবার এই হুমকি মেল আসে কলকাতায়। আর সেই হুমকি মেইলে রাজ্যের যে কোন পাসপোর্ট অফিসে বিস্ফোরণ ঘটানো হবে বলে উল্লেখ থাকায় বাঁকুড়ায় সতর্কতা মুলক ব্যবস্থা হিসেবে পুরো পোস্ট অফিস চত্ত্বর খালি করে দেওয়া হয়। এই বোমাতঙ্কের জেরে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে পাসপোর্ট ও পোস্ট অফিস পরিষেবা।বাঁকুড়া হেড পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট অফ পোস্ট অফিস অনিরুদ্ধ বিশ্বাস জানান, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই পোস্ট অফিস ভবন খালি করে দেওয়া হয়েছিল। তল্লাশি শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরিষেবা চালু করা হয়।ঘটনায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চালানো হয়। আতঙ্কের আবহ কাটিয়ে ফের ছন্দে ফেরে স্বাভাবিক কাজকর্ম।
অন্যদিকে,জানা গেছে এই মেল কারা,কিভাবে পাঠিয়েছে,কোথা থেকে পাঠিয়েছে, তার কিনারা করতে রাজ্য পুলিশের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নেমেছে৷ আদাতের হুমকির জের কাটতে না কাটতে এদিনের এই হুমকি মেল কান্ডের কিনারা করতে এখন তৎপরতা তুঙ্গে। এবং এই মেইলের সাথে কোন জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇